শিক্ষার্থীদের ছুটি দিলেন বিদ্যালয়ের সভাপতি!

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৭, ২০২২ | ১১:৪৫
Link Copied Successfully!

বৃহস্পতিবার বিদ্যালয়ে এসে হাজিরা দিলো শিক্ষার্থীরা। তারপর বেজে উঠলো ছুটির ঘন্টা। বিদ্যালয় পরিচালনা কমিটির একাংশের সভাপতি আলমগীর হোসেন চৌধুরী এসে ছুটি দেয়ার ঘোষণা দেন। ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের টঙ্গীরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে। বিষয়টি জানাজানি হলে অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

খবর পেয়ে বিদ্যালয়ে হাজির হন ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক এএসএম রাসেল মজুমদারসহ বিভিন্ন শ্রেণীর লোকজন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা জানান,  সকাল ১০ স্কুল ছুটি হয়ে গেলো। কি কারণে ছুটি হলো জানতে এসে দেখেন বিদ্যালয়ের গেইটে তালা মেরে উপরে মিটিং চলছে।

বিজ্ঞাপন

ইউপি চেয়ারম্যান মোস্তফা মজুমদার বলেন, সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাফাজ্জল হোসেন মারা গেছেন। পদটি শূণ্য। বিদ্যালয়ের সভাপতি স্কুল ছুটি দেয়ার বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারও জানা নেই।

বিদ্যালয়ের সভাপতি আলমগীর হোসেন চৌধুরী পপুলার বিডিনিউজের কাছে শিক্ষার্থীদের ছুটি বিষয়টি স্বীকার করে বলেন, বিদ্যালয়ের আনুষাঙ্গিক কাজের জন্য শিক্ষকদের সাথে একটা মিটিং ছিল। তাই ছুটি দেয়া হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান পপুলার বিডিনিউজকে জানান, বিষয়টি জেনেছি। বিদ্যালয়ের শিক্ষক ও সভাপতিকে এ বিষয়ে শোকজ করা হবে। তাদের কাছে কেন বিদ্যালয় ছুটি দেয়া হলো তা জানতে কারণ দর্শানো নোটিশ করা হবে। একজন সভাপতি বিদ্যালয় ছুটি দিতে পারে না। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা