বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, মসজিদের ইমাম গ্রেফতার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৬, ২০২২ | ৫:১৪
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলায় বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণের মামলায় একটি মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ছিলেন সেই ইমাম।

বুধবার (৬ এপ্রিল) উপজেলার কালীপুর বাজার এলাকা হইতে মতলব উত্তর থানার একদল পুলিশ ওই ইমামকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানায়, বিগত দিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে উপজেলার সানকিভাঙ্গা গ্রামের জৈনিক ওই কিশোরীকে ধর্ষণ করে আসছিল সানকিভাঙ্গা বায়তুল আমান জামে মসজিদের ইমাম মোঃ মাহবুব আলম (২৮)।

বিজ্ঞাপন

এরই মধ্যে ওই কিশোরী ৭ মাসের অন্তঃসত্তা হয়ে হয়ে যায়।

পরে গত ২৯ মার্চ ঘটনাটি প্রকাশ হলে স্থানীয় লোকজনের মাধ্যমে সমাধানের চেষ্টা হয়েছিল। কিন্তু কোন সমাধান হয়নি, বরং ইমাম গা ঢাকা দেন।

মাহবুব আলম মুন্সিগঞ্জ জেলার হোগলাকান্দি গ্রামের আমির হোসেন মোল্লার ছেলে।

বিজ্ঞাপন

সানকিভাঙ্গা গ্রামের মসজিদে ইমাম হিসেবে চাকুরী করতেন। পরবর্তীতে ৩১ মার্চ ভিকটিমের মা বাদী হয়ে মতলব উত্তর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ওই মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সূত্র: একাত্তর টিভি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা