মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২, ২০২২ | ৮:০১
Link Copied Successfully!

চাঁদপুর জেলা সদরের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবব বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে বাষির্ক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। করোনা পরিস্থিতির কারণে বিগত বছর ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ থাকায় এ বছরের আয়োজনে শিক্ষার্থীরা খুবই উজ্জীবীত ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও  পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।এসময় তিনি বলেন মেয়েরা পরিবারের সম্পদ।প্রতিটি পরিবারের সদস্যদের সিন্ধান্ত নিতে হবে এই সম্পদকে তারা কি ভাবে ব্যবহার করবেন।বর্তমান বিশ্বে তথা আমাদের দেশের  প্রতিটি সেক্টরে নারীরা সফলতার স্বাক্ষর রেখে চলেছে।আমাদের বর্তমান প্রাধানমন্ত্রী নারী,সংসদের স্পীকার নারী,এই আসনের সংসদ সদস্যও নিজেও একজন নারী।প্রতিটি কন্যা শিক্ষার্থীরই উচিত যুগযোপযোগী ও বিজ্ঞানসম্মত জ্ঞান অর্জন করা।বর্তমান যুগে ডিজিটাল যুগ।তাই তোমাদেরকে সাইবার জগৎ সম্পর্কে সচেতন থাকতে হবে।যাতে এখানে কেউ অপরাধ জগতের সাথে কেউ জড়িয়ে না পড়ে।তিনি আরও বলেন আমি আশা করবো এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতায় দেশের কল্যানে এগিয়ে যাবে।

বিজ্ঞাপন

সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ, ডিসপ্লে ও শরীরচর্চা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয়  পতাকা ও শান্তির প্রতীক পায়না উত্তোলন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মিলন মাহমুদ।

বক্তব্য শেষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এবং পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)সহ অতিথিরা  বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণ কৃষ্ন প্রাণ কৃষ্ণ দেবনাথ এবং সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মাসুদুর রহমান।

বিজ্ঞাপন

এছাড়াও আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে পুরো অনুষ্ঠানটি খুবই আনন্দঘন পরিবেশে উপভোগ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা