ভালো কাজের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে: ডিসি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২, ২০২২ | ৭:৫২
Link Copied Successfully!
দেহের উন্নতি খেলায়,মনের উন্নতি পড়ায় ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২ এপ্রিল শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস।

এ িসময় তিনি বলেন,আমরা সুন্দর স্বাবলীল একটি পরিবেশ চাই । যেই পরিবেশে আমাদের সন্তানরা সুন্দর ভাবে বেড়ে উঠবে।আমাদের আচার আচরনে কিন্তু সন্তানরা প্রভাবিত হয়।কাজেই আমাদের আচরণ  ভালো হতে হবে। শিক্ষার্থীদের বলবো সহজে কিছু পেলে তা কিন্তু স্থায়ী হয়না। কষ্টকরে অর্জন করলে সেই অর্জন স্থায়ী হয়।তোমাদেরকে ভালো কাজের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অবশ্যই বাবা-মার দোয়া নিয়ে এগিয়ে যাবে তাহলে তোমাদেরকে কেও আটকাতে পারবেনা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) বলেন,এই বিদ্যায়লটি একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। শিক্ষার্থীদের বলবো কর্মদক্ষতা অর্জন করে সামনের এগিয়ে যেতে হবে। কিশোর অপরাধ থেকে তোমারা দূরে থাকবে। কোন অন্যায়ের কাছে মাথা নত করবে না।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুলতানা ফেরদাউস আরা এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মনজিল হোসেন ও সিনিয়র শিক্ষক আতিকুর রহমান মজুমদারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশীদ, নির্বাহী ম্যাজিস্টেট দেব জানি করসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা