মতলবে ছাত্রী ধর্ষণের মামলায় শিক্ষক জেলহাজতে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৩০, ২০২২ | ৪:১৮
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার নাউজান গ্রামে ৪র্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামী হারুন পাটোয়ারী (৬৫)কে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

উচ্চ আদালত থেকে দুই সপ্তাহের আগাম জামিন নিয়ে মঙ্গলবার মোঃ হারুন পাটোয়ারী চাঁদপুর নিম্ন আদালতে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।

মামলার তথ্য সূত্রে জানা যায়, ১৮ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার নাউজান গ্রামের প্রবাসীর চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছাত্রী অন্যান্য দিনের ন্যায় পার্শ্ববর্তী বাড়ির শিক্ষকের নিকট প্রাইভেট পড়তে যায়৷ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় নিজ বাড়ি ফেরার পথে হারুন পাটোয়ারী (প্রাক্তন প্রধান শিক্ষক) ছাত্রীকে একা পেয়ে প্রলোভন দেখিয়ে শিক্ষকের বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ ব্যাপারে গত ২৫ জানুয়ারি ছাত্রীর মা জাকিয়া আক্তার ধর্ষণ মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

ছাত্রীর মা বলেন, ঘটনাটি তার মেয়ে জানালে তিনি বিষয়টি ওই শিক্ষককে জিজ্ঞেস করতে গেলে তাকে উল্টো হুমকি-ধমকি দিয়ে বলে বিষয়টি যেন কাউকে জানানো না হয়। কয়েকদিন মেয়েটি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে জানানো হলে কেউ ওই শিক্ষকের বিরুদ্ধে কথা বলতে নারাজ। এলাকায় বিচার না পেয়ে থানা মামলা করেন।

ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা বলেন, কয়েকদিন আগে মেয়ের মা আমাকে ধর্ষণের বিষয়ে জানালে আমি সাফ জানিয়ে দেই, ধর্ষণ সংক্রান্ত বিচার গ্রাম্য আদালতে হয়না এবং আমি করিনা। সাক্ষী প্রমাণ থাকলে আইনের মাধ্যমে যেতে পারেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, এ বিষয়ে থানায় নারীও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা