কচুয়ায় তিন উপজেলার সংযোগ ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ মার্চ ২৯, ২০২২ | ৫:৩০
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ায় তিন উপজেলার ২০ গ্রামের মানুষের চলাচলের সংযোগ ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

মঙ্গলবার কচুয়া উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন বোয়ালজুড়ি খালের উপর ব্রীজ নির্মাণের দাবীতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় মানববন্ধনে অংশগ্রহণ কারীরা জানান, বোয়ালজুড়ি খালের উপর প্রায় শত বছরের পুরাতন ব্রীজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পাশ্ববর্তী তারাপাল্লা, মারকি, আয়মা, শাসনখোলা, মুরাদপুর, পিরোজপুর, কাদলা, তেঘুরিয়াসহ আশপাশের বিশ গ্রামের মানুষ ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী এবং এলাকাবাসী এ ব্রীজ দিয়ে চলাচল করে আসছে। রঘুনাথপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, ৭১ এর মুক্তিযুদ্ধে গনহত্যার স্মৃতিস্তম্ভ,২শত বছরের পুরানো রঘুনাথপুর বাজার ও উপ স্বাস্থ্য কেন্দ্রে যাতায়াতকারীদের একমাত্র ভরসা এ ব্রীজটি। প্রায় ৮৫ ফুট দীর্ঘ ব্রীজের দুপাশের অংশ ভেঙ্গে যাওয়ায় স্থানীয়রা কাঠ দিয়ে মেরামত করে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়ত করে আসছে । ব্রীজের রেলি না থাকায় প্রায়শই ছোট ছোট শিক্ষার্থীরা দূর্ঘটনার প্রতিত হচ্ছে । ব্রীজটি অনেক উচু হওয়ায় বয়স্ক ও কোমলমতি শিক্ষার্থীদের ব্রীজে উঠা নামায় অসুবিধা হচ্ছে ।

যাতায়াতের সুবিধার্থে এ ঝুকিপূর্ণ ব্রীজ দিয়ে কচুয়া, হাজীগঞ্জ ও মতলব উপজেলার মানুষ নিয়মিত চলাচল করে আসছে। অচিরেই ব্রীজ নির্মাণ করে তিন উপজেলার সংযোগ ও এলাকার কোমলমতি শিক্ষার্থীদের সমস্যা লাগবে সংশ্লিষ্ট্য কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন

এ ব্যপারে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোতাছেম বিল্যাহ জানান, ব্রীজটি সরেজমিনে পরিদর্শণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করেছি।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা