
ফরিদগঞ্জে প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ চুরি


ফরিদগঞ্জে প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ চুরি। ঘটনাটি ঘটেছে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিকরাজ গ্রামের বেপারী বাড়ীতে চোরের দল আনুমানিক ৩লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়েছে।
প্রবাসী আমিন মিজি স্ত্রী মাজুদা বেগম গত ২৭ মার্চ বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় অজ্ঞাত নামা ৮/১০ জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানা গেছে, ২৫ মার্চ সকালে তিনি তার বোনের বাড়িতে ভেড়াতে যান পরের দিন সকালে মাজুদা বেগমকে বাড়ির লোকজন ফোন দিয়ে জানান যে তার ঘরের দরজার তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে।


বাড়িতে এসে দেখে যে তার ঘরের ভিতরে থাকা আলমিরা ভেঙ্গে নগদ ৪৫ হাজার টাকা,তিন ভরি স্বর্ণে, ও ঘরে থাকা বিদেশী মূল্যবান জিনিসপত্র সহ আনুমানিক ৩লাখ ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য মোঃ ফজল হক জানান, এই এলাকায় একটি চোরচক্র রয়েছে তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসলে সকল তথ্য বেরিয়ে আসবে।
ফরিদগঞ্জ থানার এসআই বারাকাত উল্যা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে তদন্ত করে চোরচক্রকে শনাক্ত করার চেষ্ট চলছে।



























