ফরিদগঞ্জে শিক্ষার্থীকে ইভটিজিং-শ্লীলতাহানীর অভিযোগে ৩ বখাটে আটক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৭, ২০২২ | ১০:১৭
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে দশম শ্রেণির শিক্ষার্থীকে ইভটিজিং, শ্লীলতাহানী ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. ফয়সাল (২২), মো. মারুফ হোসেন (১৮) ও রবিন (১৮) নামের ৩ জনকে জনতা আটক করে থানা পুলিশের হাতে তুলে দিয়েছে। উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গ্রামীণবাজার এলাকায় গতকাল সকাল রোববার মাদরাসায় যাওয়ার পথে এ ঘটনাটি ঘটেছে ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইভটিজিং এর শিকার শিক্ষার্থী রামদাসেরবাগ সিনিয়র আলিম মাদ্রাসায় ১০ দশম শ্রেণিতে অধ্যয়ন করছেন। প্রত্যক্ষদর্শীদের সহায়তায় অভিযুক্তদের পুলিশি হেফাজতে দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। স্থানীয় আরিফ হোসেন, সজিব হোসেনসহ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ইউনিয়নের গ্রামীনবাজার এলাকায় ভুক্তভোগী শিক্ষার্থী ইভটিজিংয়ের হন। শিক্ষার্থী প্রতিবাদ করলে বখাটেরা প্রথমে শিক্ষার্থীকে শ্লীলতাহানী করে। এরপর, তাকে পিটিয়ে রাস্তার ওপর ফেলে দেয়। শিক্ষার্থীর ডাকচিৎকারে প্রত্যক্ষদর্শীরা শিক্ষার্থীকে উদ্ধার ও বখাটেদের আটক করে।

খবর পেয়ে, সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষ মিজানুর রহামন, ব্যবস্থাপনা কমিটির সদস্য আতিক খানসহ কয়েকজন শিক্ষক ছুটে যান। তারা শিক্ষার্থী ও বখাটেদের মাদরাসায় নিয়ে যান এবং ফরিদগঞ্জ থানা পুলিশে খবর পাঠান। কিছুক্ষণের মধ্যে এস.আই. রুবেল ফরায়েজিসহ সঙ্গীয় ফোর্স মাদরাসায় উপস্থিত হয়ে ভূক্তভোগী শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ শোনেন। এ সময়ে, অভিযুক্তরা অপরাধ স্বীকার করলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যান।

বিজ্ঞাপন

ভূক্তভোগী ও মাদরাসার শিক্ষার্থী বলেছেন, এসব বখাটেদের উপযুক্ত শাস্তি, শিক্ষার পরিবেশ ও সার্বিক নিরাপত্তা চাই।
অধ্যক্ষ মিজানুর রহমান বলেছেন, ছাত্রীকে ইভটিজিং, শ্লীলতাহানী ও নির্যাতনের অভিযোগ এর বিষয়ে খোঁজ নিয়ে সত্যতা পেয়েছি। শুধু আজ নয়, এর আগেও এমন অভিযোগ শোনা গেছে। ছাত্রীরা নিরাপত্তার ভয়ে সাধারণত প্রকাশ্যে অভিযোগ করে না। তারা আরও বলেন, আবদুর রহিম (৩২) নামের যুবক ফরিদগঞ্জ থেকে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের ছাড়িয়ে নেয়ার চেষ্টা ও উচ্চবাচ্য করেন। তিনি গণমাধ্যমকর্মীদের কাজে বাধা প্রদান, অসদাচরণ করেন ও হুমকি দেন।

এ বিষয়ে, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন বলেছেন, আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তিনজনকে আটক করেছি। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা