সদরঘাটে অ্যাডভাঞ্চ-৯ লঞ্চে আগুন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৭, ২০২২ | ১:৩২
Link Copied Successfully!

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে অ্যাডভাঞ্চ-৯ লঞ্চে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।

রোববার সকাল ১০টা ৫২ মিনিটে আগুন লাগে।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

বিজ্ঞাপন

লঞ্চটি বরিশাল থেকে ছেড়ে এসে সকালে সদরঘাটে পৌঁছায়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রী নামিয়ে ধোয়া মোছার কাজ করছিল লঞ্চের স্টাফরা। তখনই আগুন লাগে।

আগুনের সূত্রপাতের বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিজ্ঞাপন

তবে লঞ্চে থাকা নিরাপত্তা সদস্য আব্দুল হাকিম যুগান্তরকে জানান, দোতলার কেবিন থেকে আগুন লাগে। এরপর তা ছড়িয়ে যায়।

তিনি বলেন, সকালে বরিশাল থেকে এসে যাত্রী নামিয়ে বেশিরভাগ স্টাফ ঘুমাচ্ছিলেন।  বেশ কয়েকজন স্টাফ লঞ্চ ধোয়ামোছার কাজ করছিলেন।  এসময় দোতলার কেবিন থেকে আগুন লাগে। লঞ্চের ইঞ্জিমরুমের কিছু হয়নি।  সেখানে আগুন লাগেনি।

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা