
হাজীগঞ্জে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ
Link Copied Successfully!


হাজীগঞ্জে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে সকালে উপজেলা বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী মুজিব চত্ত্বরে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
পরে সকাল ৮ টায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন ও হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ।
এ সময় পুলিশ, আনসার , ফায়ার সার্ভিস, গার্লস ইন স্কাউট সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন।




























