খুশির খবরের দুইদিন পর প্রাণ গেলো ওমান প্রবাসী ইয়াছিন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৪, ২০২২ | ৬:১৪
Link Copied Successfully!

ফুটফুটে দুই পুত্র সন্তানের বাবা হলেন ওমান প্রবাসী ইয়াসীন। হাসপাতালে স্ত্রী আর নবাগত সন্তানদের খবরে বেজায় খুশি । নিজের ফেসবুক আইডিতে শেষ পোস্টটি ছিল আলহামদুলিল্লাহ। বাবা হবার দুইদিন পর বুধবার সন্ধ্যায় দেশে খবর আসে প্রবাসে থাকা সেই ইয়াছিন আর বেঁচে নেই।

প্রবাসী ইয়াছিন চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার এনায়েতপুর নোয়াব আলী বাড়ীর মো. জহিরুল ইসলামের বড় ছেলে। ইয়াছিনের তিন বছর বয়সী এক কন্যা সন্তানও রয়েছে।

সরজমিনে ইয়াছিনের বাড়ীতে গেলে শোকাবহ পরিবারের কান্নায় প্রতিবেশিরা জড়ো হতে দেখা যায়। বাবা হাজী মো. জহিরুল ইসলাম কান্না জড়িত কন্ঠে বলেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সেখান থেকে পাঠানো ছবিতে তার দেহে আঘাতের দাগ রয়েছে।

বিজ্ঞাপন

ইয়াছিনের মা বলেন, বুধবার দুপুরে ইয়াছিনের সাথে শেষ কথা হয়েছে।বৃহস্পতিবার ২২ কেজি মিষ্টি কিনে সবাইকে খাওয়ানোর কথা। গত সোমবার তার দুই পুত্রসন্তান হাজীগঞ্জ শাহমিরান হসপিটালে প্রসব হয় । তিনি আরো জানান, সম্প্রতি তার বিরুদ্ধে মালিকের কাছে নালিশ করেছে সহকর্মীরা এমন তথ্য গত মঙ্গলবার রাতে মুঠোফোনে তাকে জানান ইয়াছিন।

ওমানের সালালা শহরের সেলিম পুলিশ স্টেশনের পুলিশ হেফাজতে রয়েছে ইয়াছিনের মৃতদেহ। ৩/৪ দিন পর তার মৃতদেহ দেশে পাঠানো হবে বলে তার বাবাকে ইয়াছিনের মালিক নিশ্চিত করেন। ইয়াছিন ওমানের স্বতাঁত এলাকায় একটি বাসায় একা থাকতো। তবে লক্ষীপুরের আরো দুই প্রবাসী তার সাথে সেই কক্ষে নিয়মিত খাওয়া দাওয়া করতো।

ছুটিতে এসে গত  ১ ফেব্রুয়ারী ইয়াছিন ওমানে পাড়ি দেয়। তার বাবা ওই শহরে ৩১ বছর ছিলেন। সেখানেই ছেলেকে নিয়ে গাড়ী চালানোর কাজ দেয় বাবা। ইয়াছিনের পরিবারে স্ত্রী, কন্যা ও দুই নবজাতক পুত্র সন্তান রয়েছে। এছাড়া মা-বাবা দুই বোন ও এক ছোট ভাইকে নিয়ে মোট নয়জনের সংসার। এই নয়জনের সংসারের একমাত্র প্রদীপটি নিভে গেলো কোন অদৃশ্য শত্রুর থাবায় । সেই তদন্ত কাজের কতটুকু অগ্রগতি হবে সেটি দেখার বিষয় পরিবারের। পুপলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা