আধুনিক হচ্ছে জাতীয় গণগ্রন্থাগার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৩, ২০২২ | ২:২৭
Link Copied Successfully!

 

রাজধানীর শাহবাগে অবস্থিত গণগ্রন্থাগার আধুনিক রূপে সাজতে যাচ্ছে। যেখানে উন্নত বিশ্বের পাঠাগারের সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। ‘গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় নতুন এই গণগ্রন্থাগারে দিনের বেলা পর্যাপ্ত সূর্যের আলো থাকলে বৈদ্যুতিক বাতির প্রয়োজন হবে না। সেখানে থাকবে শিশু, প্রতিবন্ধী, বয়স্ক নাগরিকদের জন্য আলাদাভাবে বই পড়ার ব্যবস্থা। গবেষণার জন্য রাখা হচ্ছে বিশেষ স্থান ও পরিবেশ। ডিজিটাল লাইব্রেরির সুব্যবস্থা ছাড়াও থাকবে বিশ্বের নামিদামি গুরুত্বপূর্ণ সব লাইব্রেরিতে ডিজিটালি প্রবেশ ও বই পড়ার সুযোগ-সুবিধা। গবেষণা, বই পড়া, সুস্থ সাংস্কৃতিক আয়োজন-সব মিলিয়ে বইকে ঘিরে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে একটি বিশেষ জায়গা হিসাবে তৈরি করা হবে গণগ্রন্থাগারের নতুন ভবনকে।

গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুবকর সিদ্দিক যুগান্তরকে বলেন, আধুনিক বিশ্বে যে ধরনের পাঠাগার রয়েছে ঠিক সেই আদলেই তৈরি হবে গণগ্রন্থাগার অধিদপ্তর এবং সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার ভবনটি। এটি এতটাই আধুনিকভাবে তৈরি করা হবে যে দিনের বেলা পর্যাপ্ত সূর্যের আলো থাকলে বৈদুতিক বাতিরও প্রয়োজন হবে না। গ্লাস প্রোটেক্টেড ব্যবস্থা দিয়ে তৈরি করা হবে ভবন। সেই গ্লাসের বাইরে থাকবে বাংলা বর্ণমালা। আমাদের রাষ্ট্রভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ প্রতিফলিত হবে ভবনের ডিজাইনেও।

বিজ্ঞাপন

আগামী চার বছরের জন্য শাহবাগ থেকে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পাশে দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) ভবনের ১২ ও ১৩ নম্বর ফ্লোরে স্থানান্তরিত হচ্ছে। ১ এপ্রিল থেকে সেখানে দেওয়া হবে গ্রন্থাগারটির সেবাগুলো। অপরদিকে গণগ্রন্থাগার অধিদপ্তরের প্রধান অফিস স্থানান্তরিত হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পেছনে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের (বিএসএল) একটি ফ্লোরে। শাহবাগে নতুন ভবন নির্মাণের আগ পর্যন্ত এখান থেকেই গণগ্রন্থাগার অধিদপ্তরের কার্যক্রমগুলো পরিচালনা করা হবে। এদিকে পুরোনো ভবন ভেঙে গড়ে তোলা হবে আধুনিক নতুন ভবন। ৫২৪ কোটি টাকা ব্যয়ে যার কাজ সমাপ্তকাল ধরা হয়েছে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত।

সূত্র: যুগান্তর

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা