দ্বাদশগ্রাম ইউপিতে কমিউনিটি পুলিশিং সভা 

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২১, ২০২২ | ১১:২২
Link Copied Successfully!
হাজীগঞ্জ উপজেলার ১২ নং দ্বাদশগ্রাম ইউনিয়নে জনসচেতনতা মূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল সোমবার( ২১মার্চ)  বিকালে হাজীগঞ্জ থানার আয়োজনে ১৬ নং বিটে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জঙ্গীবাদ, সন্ত্রাস বিরোধী, নারী ও শিশু নির্যাতন দমন, কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধ কল্পে সচেতনতামূলক পুলিশিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি ডা. এ কে এম শাহজানের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগ ও কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম বকাউলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, অপরাধের সঙ্গে যে বা যারা জড়িত থাকুক থানা প্রশাসন কাউকে ছাড় দিবেনা। আমরা চাই অপরাধ করে বেড়াচ্ছে আমরা তাদের ভালো হওয়ার জন্য সুযোগ দেব। এরপরও তারা সরল পথে না আসলে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো।
তিনি আরো বলেন, এলাকার মানুষজন যেন শান্তিতে বসবাস করতে পাড়ে সে জন্য প্রশাসন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যারা অপরাধী তাদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতায় করবেন বলে আমি আশাবাদী। মাদক, ইভটিজিং এর বিষয়ে আমাদের আইজিপি এবং পুলিশ সুপার মহোদয় জিরোট্রলারেন্স ঘোষণা করেছেন। এ উপজেলা একটি মাদকমুক্ত উপজেলা গড়তে আমি বদ্ধপরিকর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল, উপ-সহকারী পরিদর্শক (এএসআই) ধীমান বড়ুয়া।
ওই সময় ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. ইউসুফ, ইউপি সদস্য মো. হেলাল উদ্দিনসহ রাজনৈতিক, ইউপি সদস্য-সদস্যা, সামাজিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা