মতলবে ছাত্রদলের আহবায়কের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২০, ২০২২ | ৮:৪৯
Link Copied Successfully!

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মতলব দক্ষিণ উপজেলা শাখার আহবায়ক মিরাজ মাহমুদ জিসানের উপর পরিকল্পিত হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ শুক্রবার বিকেলে মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর ছাত্রদলের উদ্যোগে বাইপাস সড়কের পানির টাঙ্কি মোরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণ পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনিরের সভাপতিত্বে ও থানা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক নাজমুল সরকার এলিনের পরিচালনায় বক্তব্য রাখেন, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক নুর ই আলম মিয়াজি, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির হোসেন মিয়াজি, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মাইনউদ্দিন ফরাজি, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম রানা, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুজন পাটোয়ারী, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রনি ফরাজি, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমন পাটোয়ারী, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক তাহের ফরাজি, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শিপন বেপারি প্রমুখ।

এসময় বক্তারা অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন এবং দলীয় পদধারী যেসকল নেতাকর্মী এই ন্যক্কারজনক হামলার সাথে সম্পৃক্ত তাদের সকল পদ পদবী থেকে আজীবন বহিষ্কারের দাবিতে জেলার নেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

বিজ্ঞাপন

উল্লেখ : গত ১৫ মার্চ সন্ধ্যায় মিরাজ মাহমুদ জিসানকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়ে। রক্তাক্ত জখম অবস্থায় আহত জিসানকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করে। বর্তমানে তিনি চিকিতসাধিন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা