চাঁদপুরে রে‌স্তোঁরা মা‌লিক স‌মি‌তির নতুন কার্যাল‌য়ের উ‌দ্বোধন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৭, ২০২২ | ৩:০৭
Link Copied Successfully!

বাংলা‌দেশ রে‌স্তোঁরা মা‌লিক স‌মি‌তি চাঁদপুর জেলা শাখার নতুন কার্যাল‌য়ের উ‌দ্বোধন ও বা‌র্ষিক সাধারণ সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
১৬ মার্চ বুধবার রাতে শহ‌রের ফয়সাল শ‌পিং সেন্টা‌রের তৃতীয় তলায় ফিতা কেটে কার্যাল‌য়ের উ‌দ্বোধন করেন বাংলা‌দেশ রে‌স্তোঁরা মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি মোঃ ওসমান গ‌ণি।

প্রধান অ‌তিথির বক্তব্য তি‌নি ব‌লেন, বি‌ভিন্ন সময়ে আই‌নের দোহাই দি‌য়ে আমা‌দের বিরু‌দ্ধে অ‌বিচার করা হয়। আপনারা সংগঠন ক‌রেন ঠিক আ‌ছে, তবে ব‌্যবসা বাঁচা‌তে হ‌লে আরও প্রতিবাদী হ‌তে হ‌বে। সাংগঠ‌নিক নিয়ম মে‌নে কাজ করতে হবে।

তিনি আরো ব‌লেন, আমরা এত বড় ব‌্যবসা‌য়ি সংগঠনের সদস‌্য কিন্তু চাঁদাটা ঠিক ক‌রে দেই না। আমা‌দের ৩টা মামলার জন‌্য ৩০ লাখ টাকা দরকার। আমরা কেন্দ্র ১০লাখ টাকার ব‌্যাবস্থা ক‌রে‌ছি। ৬৪ জেলা থে‌কে‌ কি ২০ লাখ টাকা দি‌তে পা‌রি না। তি‌নি আরও ব‌লেন, আপনারা জে‌নে খু‌শি হ‌বেন যে আমা‌দের খাত‌কে শিল্প ঘোষণা করা হ‌তে পা‌রে। আমরা ভ‌্যাট ক‌মি‌য়ে‌ছি সরকা‌রের সাথে দরকষাক‌ষি ক‌রে।

বিজ্ঞাপন

সহ-সভাপতি নূরুল আলম লালুর সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক হাজী মোঃ মাসুদ আখন্দের প‌রিচালনায় ‌বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন, কেন্দ্রীয় ক‌মি‌টির মহাস‌চি ইমরান হাসান, ১নং যুগ্ম মহাস‌চিব ফি‌রোজ আলম সুমন, সি‌নিয়র ভাইস ‌প্রেসি‌ডেন্ট নুরুল আফসার, স‌চিব আক্তার হোসেন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, মহানগর উত্ত‌রের সহ সভাপ‌তি আমির হো‌সেন, ‌জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ক‌্যা‌ফে কর্ণা‌রের মা‌লিক এম এ ল‌তিফ, হাজীগ‌ঞ্জের হো‌টেল মা‌লিক সমিতির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, হাজীগ‌ঞ্জ স‌মি‌তির সহ সভাপ‌তি ও না‌র্গিস হো‌টে‌লের মা‌লিক আওলাদ হো‌সেন।

সভায় সহ সভাপ‌তি বিল্লাল গাজী, সাংগঠ‌নিক জা‌কির হো‌সেন, দপ্তর সম্পাদক জা‌হিদুল হক মিলন, সাংস্কৃ‌তিক ও ক্রীড়া সম্পাদক টিটন ঘোষ, প‌রি‌বেশ বিষয়ক সম্পাদক আ‌তিকুর রহমান আ‌তিক, সমাজ কল‌্যাণ সম্পাদক শ‌রিফুল ইসলাম মামুনসহ কার্যক‌রি ক‌মি‌টির সদস‌্যবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

অনুষ্ঠা‌নের শুরু‌তে প‌বিত্র কোরআন তেলাওয়াত ক‌রেন ধর্ম বিষয়ক সম্পাদক ও বৈশাখী রেস্টু‌রে‌ন্টের মা‌লিক আবু না‌ছের।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা