টোরাগড়ে সম্পত্তি দখলে বাঁধা দেয়ায় শাবাল দিয়ে গৃহবধূর মাথায় জখম

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৬, ২০২২ | ৭:৪৪
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড টোরাগড় মতিন কেরানি বাড়ীতে সম্পত্তি বিরোধে গৃহবধূর মাথায় শাবাল দিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ।

বুধবার সকালে ওই বাড়ীর মিঠু পথের জায়গার জন্য গৃহবধূর সম্পত্তি দখলের চেষ্টা করে। এতে বাঁধা দিলে আচমকা গৃহবধূ মাথায় শাবাল দিয়ে জখম করে মিঠু। পরে স্থানীয়রা গৃহবধূকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কর্তব্যরত চিকিৎসক তার মাথায় প্রায় দশটি সেলাই দেয়।

গৃহবধূ ওই বাড়ীর রফিকুল ইসলামের স্ত্রী শাহানারা বেগম (৪৫)।

বিজ্ঞাপন

এ বিষয়ে গৃহবধূর বড় ছেলে শাহ আলম হাজীগঞ্জ থানায় মিঠুসহ ৫ জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন। বিবাদী অন্যান্যরা হলো খালেক মিয়া, রহিমা বেগম, ফাতেমা বেগম ও এমরান হোসেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বাড়ীতে পথের জায়গা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলার শিকার হন গৃহবধূ শাহানারা বেগম।
সরজমিনে গেলে প্রত্যক্ষদর্শীরা জানান মিঠু সম্পত্তি দখলের চেষ্টা করলে শাহানারা বেগম বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা শাবাল দিয়ে মাথায় আঘাত করে।

অভিযোগের বাদী শাহআলম জানান, শুধু মাকে আঘাত করে নয়। এখন তাদের পুরো পরিবারকে হুমকী দিচ্ছে সেই মিঠু।
জানতে চাইলে মিঠুর মা পপুলার বিডিনিউজকে তার ছেলে শাবাল দিয়ে আঘাতের বিষয়টি নিশ্চিত করে বলেন, গৃহবধু শাহানারাও তার ছেলেকে আঘাত করেছে।

বিজ্ঞাপন

অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আজিজ। তিনি আঘাত করা সেই শাবালটি জব্দ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব