ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আবারও দেড় ঘণ্টা বন্ধ থাকবে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৫, ২০২২ | ১:৪৫
Link Copied Successfully!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় নির্মিতব্য পদচারী সেতুতে ডেকবিম বসানো হবে। এ জন্য আগামী শুক্রবার ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত দেড় ঘণ্টা এ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে। চট্টগ্রাম সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ৭ আগস্ট চট্টগ্রামের সীতাকুণ্ডের টেরিয়াইল উচ্চবিদ্যালয়ের সামনে পদচারী সেতুতে ডেকবিম বসানোর কারণে ওই দিন একই সময়ে দেড় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল।

তবে এবার ফকিরহাট এলাকায় এ মহাসড়ক বন্ধ থাকলেও বিকল্প সড়ক দিয়ে গাড়ি চলাচল করতে পারবে বলে জানিয়েছে সওজ।

বিজ্ঞাপন

সওজ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, ফকিরহাট এলাকায় ডেকবিম বসানোর জন্য যখন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ থাকবে, তখন জরুরি যানবাহনগুলো বিকল্প উপায়ে ফৌজদারহাট-বন্দর সড়ক ও ফৌজদারহাট-বায়েজিদ বোস্তামি সড়ক দিয়ে যাতায়াত করতে পারবে। গতবার আগে থেকে ঘোষণা থাকায় মহাসড়কের ওই এলাকায় যানবাহন কম ছিল। ফলে তেমন যানজট হয়নি। এবারও যানজট হবে না বলে তাঁর আশা করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন