চোর ধরে চোর হয়ে যাচ্ছি আমরাই প্রধানমন্ত্রী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ৯, ২০২০ | ৪:৫৯
Link Copied Successfully!

দুর্নীতির দায়ে অভিযুক্তদের শাস্তি দেয়ার পদক্ষেপ নেয়ার পরও সমালোচিত হওয়ায় ‘চোর ধরেও চোর হয়ে যাচ্ছি’ বলে সংসদে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্প্রতি রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদের সাথে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা এবং স্বাস্থ্য খাতে দুর্নীতির বিষয়গুলো নিয়ে সংসদে বিরোধী দলের সদস্যদের সমালোচনার জবাবে বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, “কে কোন দলের সেটা বড় কথা না। কে এ ধরণের দুর্নীতি, অনিয়মের সাথে জড়িত – আমরা যাকেই পাচ্ছি, যেখানেই পাচ্ছি ধরছি।”

বিজ্ঞাপন

“আর ধরছি বলেই যেন আমরা চোর ধরে চোর হয়ে যাচ্ছি। আমরাই ধরি আবার আমাদেরকেই দোষারোপ করা হয়। এটাই হলো দুর্ভাগ্য,” মন্তব্য করেন তিনি।

সম্প্রতি নানা অনিয়মের অভিযোগে সিলগালা করে দেয়া রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদের সাথে আওয়ামী লীগের অনেক নেতার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় তা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা অভিযোগে অভিযুক্ত রিজেন্ট হাসপাতালের মালিক মো: শাহেদ নিজেকে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত বলে দাবি করতেন।

বিজ্ঞাপন

গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতি বিরোধী অভিযানে অবৈধ ক্যাসিনো বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে যুবলীগ এবং কৃষক লীগের বেশ কয়েকজন নেতা গ্রেফতার হন। সেই পরিস্থিতিও আওয়ামী লীগকে প্রশ্নের মুখে ফেলেছিল।

ঐ ঘটনার পর ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের যুব সংগঠন যুবলীগসহ সহযোগী সংগঠনগুলো ঢেলে সাজানোর উদ্যোগ নেয়।

সূত্রঃ-বিবিসি বাংলা

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা