
রাস্তার পাশে পড়ে থাকা ইজিবাইকটি কার!
Link Copied Successfully!


শাহরাস্তি উপজেলার সেনগাঁও সুতার বাড়ির রাস্তার পাশে ফেলে রাখা ব্যাটারি চালিত ইজিবাইকটি কার? প্রকৃত মালিককে খুঁজছে স্থানীয়রা। শনিবার রাতে শাহরাস্তি উপজেলার সেনগাঁও সুতার বাড়ির রাস্তার পাশে এই ইজিবাইকটি স্থানীয় লোকজন দেখতে পায়। তবে গাড়ির কোনো মালিককে না পেয়ে শাহরাস্তি অটো, সিএনজি মালিক সমিতির সভাপতি আবুল হোসেনকে জাননো হয়।


সভাপতির নির্দেশে লাইনম্যান মিজানুর রহমান কালু এসে স্থানীয়রা সহ মালিক সমিতির কাছে হস্তান্তর করে। গাড়ীটির প্রকৃত মালিককে খুঁজছে তারা। ব্যাটারী বিহীন রাস্তার পাশে ফেলে রাখা এই ইজিবাইকটি কার।

মালিক- সমিতির সভাপতি আবুল হোসেন জানান, ‘গাড়িটির প্রকৃত মালিককে খুঁজে বের করতে কাজ করছে তাদের তদন্ত দল। তবে এখন পর্যন্ত গাড়িটির প্রকৃত মালিকের কোন তথ্য পাওয়া যায়নি। যে এই গাড়িটি বা গাড়ির মালিককে তারা দ্রুত প্রমাণ সাপেক্ষে যোগাযোগ করতে পারেন।


























