চাঁদপুর পৌর এলাকায় মশা নিধন কার্যক্রম শুরু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৯, ২০২২ | ৯:২১
Link Copied Successfully!

চাঁদপুরে শীতের প্রকোপ শেষ হতে না হতেই শুরু হয়েছে মশার উপদ্রব। শুধু চাঁদপুর শহরই নয়, পুরো জেলা জুড়েই মশার উপদ্রব হঠাৎ করে বেড়ে গেছে। তবে জেলার বিভিন্ন উপজেলায় কমবেশি মশা থাকলে চাঁদপুর শহরে মশার প্রকোপ অনেকটাই বেশি। এর থেকে পরিত্রাণের চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে।

পৌরসভার মেয়রের নির্দেশে ৯ মার্চ বুধবার ৬ নং ওয়ার্ড থেকে এ কার্যক্রম শুরু করেন পৌর কাউন্সিলর মোহাম্মদ সোহেল রানা। এসময় চাঁদপুর সরকারি হাসপাতাল, চাঁদপুর মডেল থানা, জোড়পুকুর পাড়, মুখার্জি ঘাট সহ বিভিন্ন পাড়া-মহল্লায় মশার ওষুধ স্প্রে করা হয়।

এ বিষয়ে পৌর কাউন্সিলর মোহাম্মদ সোহেল রানা জানান, গত কিছুদিন ধরে চাঁদপুর পৌর এলাকায় মশার উপদ্রব বেড়েছে। এজন্য চাঁদপুর পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল ভাইয়ের নির্দেশক্রমে মশা নিধন কার্যক্রম শুরু হয়। আজকে ৬নং ওয়ার্ড থেকে মশার ঔষদ স্প্রে করা হচ্ছে। যা পর্যাক্রমে প্রতিটি ওয়ার্ডে করা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, পৌরসভা নাগরিকদের সকল প্রকার সমস্যার সমাধান এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা পৌর পরিষদ বদ্ধপরিকর।

এদিকে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে হঠাৎ মশার উপদ্রব বেড়ে যাওয়ায় সর্বসাধারণের মাঝে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। বৈশ্বিক করোনা মহামারি আতঙ্কের সাথে এখন ডেঙ্গুর ভয়ে আছে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে দ্রুত মশা নিধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করায় পৌরবাসীর মাঝে সস্থি ফিরেছে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা