জগন্নাথপুরে বিপজ্জনক ব্রিজ!

Default User
খালেকুজ্জামান শামীম
আপডেটঃ মার্চ ৯, ২০২২ | ১:৪৭
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর – জগন্নাথপুর সড়কের মাঝে এই বিপজ্জনক একটি ব্রিজ। এ সড়ক দিয়ে কাকৈরতলা জনতা কলেজ,জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়, কাকৈরতলা আলীম মাদ্রাসাসহ কয়েকটি প্রাইমারি স্কুলসহ প্রায় ২হাজার শিক্ষার্থীদের চলাচলের পথ।

এ সড়ক দিয়ে জগন্নাথপুর, কাকৈরতলা, হরিপুর ও গন্ধর্ব্যপুর গ্রামের শত শত মানুষ এ সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু এ ব্রিজটির মাঝখানে ভেঙ্গে পড়ে ভয়ঙ্কর গর্তে পরিনত হয়েছে। ভাঙ্গা এ অংশে কাঁটা পেলে অবোরুদ্ধ করে রাখা হয়েছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

জনসাধারনের চলাচলে ব্রিজটি সংস্কার জরুরী। স্থানীয় বাসিন্দা আলম মিয়া জানান, দীর্ঘদিন থেকে ব্রিজটি এভাবেই বিপজ্জনক হয়ে আছে। স্কুল শিক্ষার্থী পাথান মজুমদার জানান, আমরা স্কুলে যাওয়া আসা করতে প্রতিনিয়ত সমস্যা পড়তে হচ্ছে। প্রতিদিনেই ভাঙ্গা ব্রিজটিতে পড়ে গিয়ে শিক্ষার্থীরা আহত হয়। তাই ব্রিজটি জরুরি ভাবে সংস্কারের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী নরুর রহমান বেলাল জানান, আমি দ্বায়িত্ব নেয়ার পর কয়েকবার ব্রিজটির বিষয়ে কথা এসেছে। ব্রিজটি সংস্কার জরুরী। তাই আমি ব্রিজটি সংস্কারের ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যথাযথ ব্যাবস্থা নিব।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা