পাঁচ হাজার টাকা করে সরকারী প্রণোদনা পেলেন কারা? ( প্রথম পর্ব )

Default User
মনিরুজ্জামান বাবলু
আপডেটঃ জুলাই ৮, ২০২০ | ১০:০৬
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলায় করোনা সময়ে শিক্ষাখাতের হালচাল নিয়ে ধারবাহিক পাঁচ পর্বের আজ প্রথম পর্ব। করোনা সময়ে হাজীগঞ্জ উপজেলায় নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে করোনাকালীন প্রণোদনা পেলেন কারা?

সরকারের এই সুবিধা নিতে কিভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে তালিকা করে প্রণোদনা দিয়ে দেয়া হয়েছে, তা জানতে গিয়ে জানা গেলো- ওই তালিকার ৯১ জন পেলেন সরকারী প্রণোদনা।

যারা পেলেন সরকারী প্রণোদনা। দেখুন তালিকা-১

প্রণোদনা পাওয়া তালিকায় দেখা গেছে, হাজীগঞ্জ আল-কাউসার স্কুলেই প্রণোদনা পেলেন ৩২ জন। আর অন্য প্রতিষ্ঠানগুলো হলো আল বান্না হাইস্কুলের ১৩ জন, একুশে গার্লস স্কুলের ১২ জন, বোরখাল উচ্চ বিদ্যালয়ের চারজন, হাজীগঞ্জ কমার্স কলেজের ৯ জন, দেশগাঁও কলেজের ৯ জন, নাসিরকোট ডিগ্রী কলেজের ৭জন, হাজিগঞ্জ ডিগ্রী কলেজের ৫ জন শিক্ষক ও কর্মচারীদের মাঝে এই প্রণোদনা প্রদান করা হয়।

অথচ এসব শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষক এবং নীতি নির্ধারকরা সরকার বিরোধী কার্যকলাপ ও সরকারের সমালোচনায় লিপ্ত।

বিজ্ঞাপন

এই প্রণোদনার তালিকায় ৮০ জন শিক্ষক পেয়েছেন ৫ হাজার টাকা, বাকি ১১ জন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অফিস সহায়ক হিসেবে দুই হাজার ৫’শ টাকা করে পেয়েছেন।

তালিকা ঘেঁটে দেখা গেছে, ওই তালিকার মধ্যে অফিসের কম্পিউটারম্যান ও অফিস সহকারীরা প্রভাষক এবং শিক্ষক নাম বসিয়ে নিয়েছেন ৫ হাজার টাকা করে প্রণোদনা নিয়েছেন।

যারা পেলেন সরকারী প্রণোদনা। দেখুন তালিকা-২

সরকারের আরো একটি প্রণোদনা প্রকল্পের মধ্য থেকে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ২৭ জনকে দেয়া হয়েছে আর্থিক অনুদান। তার মধ্যে দেখা গেছে, হাজিগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার একজন করে, আলিয়া মাদ্রাসার পাঁচজন, আল কাউসার স্কুলের ১০ জন, বেলচোঁ মাদ্রাসার ১০ জন ছাত্র পেয়েছেন এই আর্থিক অনুদান। এর মধ্যে সাত জনকে দেওয়া হয়েছে ১০ হাজার টাকা করে, ২০ জনকে ৫ হাজার টাকা করে দেয়া হয়। আর একটি শিক্ষা প্রতিষ্ঠান রাজারগাঁও ফাযিল মাদ্রাসাকে দেওয়া হয়েছে ২৫ হাজার টাকা অনুদান।
যারা পেলেন সরকারী প্রণোদনা। দেখুন তালিকা-৩

জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলা সরকারি মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী কর্মকর্তা জাকির হোসাইন বলেন, আমরা এখানে রাজনৈতিক বিষয় নির্ণয় করেনি। যারা আবেদন করেছেন,তারাই পেয়েছেন।

হাজীগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিবছর অনলাইন জরিপের মাধ্যমে প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নন এমপিও শিক্ষকদের তালিকা চাওয়া হয়। সেই তালিকা অনুযায়ী প্রণোদনা দেওয়া হয়েছে। কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলো সময়মতো সঠিকভাবে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের নন এমপিও শিক্ষকদের নামের তালিকা না দেয়ায় তালিকাটি এমন হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, তালিকাটি করেছে মাধ্যমিক শিক্ষা বিভাগ। আমার কাছে শুধু চেক এসেছে। আমি তা দিয়ে দিয়েছি।

এ বিষয়ে সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, ‘এ বিষয়ে প্রণোদনা পাওয়ার যোগ্য কেউ অভিযোগ দিতে হবে, তাহলে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

‘শুক্রবার দ্বিতীয় পর্বে পড়ুন- এক সহকারী শিক্ষা কর্মকর্তার যোগশাজসে এই তালিকা’

শুকরান হাসপাতাল

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও