মিছিল বন্ধ করে এম্বুলেন্স্যকে যেতে দিয়ে প্রশংসায় ছাত্রলীগ নেতা সবুজ

Default User
মো. মজিব পাটোয়ারী
আপডেটঃ মার্চ ৬, ২০২২ | ৮:৪৯
Link Copied Successfully!

মিছিলের পিছনেই রোগীবাহী একটি এ্যাম্বুলেন্স। নজরে আসে মিছিলের নেতৃত্ব দেয়া আব্দুল কাদের সবুজের। তাৎক্ষণিকভাবে মিছিলটি দুই পাশ করে মাঝখান দিয়ে রোগীবাহী এ্যাম্বুলেন্স যাওয়ার জায়গা করে দেন তিনি।

শনিবার সন্ধ্যায় হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুল কাদের সবুজের নেতৃত্বে জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

মিছিলে চাঁদপুর জেলা ছাত্র লীগের সভাপতি জহির উদ্দিন ও সাধারন সম্পাদক সাদ্দাম হোসেনকে স্বাগত জানান তারা।

বিজ্ঞাপন

আব্দুল কাদের সবুজের মানবিকতা আর একজন নেতার যে এমনই নেতৃত্ব দেয়ার প্রয়োজন তা দেখে ক্ষনিকের জন্য স্তব্ধ হয়ে যায় মিছিলটি। অবাক হয়ে যায় মিছিলে থাকা নেতাকর্মীরা।

মিছিল শেষে কথা হয় মিছিলটির নেতৃত্বে থাকা আব্দুল কাদের সবুজের সাথে। তিনি জানান, একজন ছাত্রলীগের নেতা হিসেবে এটা আমার কর্তব্য ছিলো। আমাদের আনন্দের জন্য এ্যাম্বুলেন্সে থাকা রোগী সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পারলে হয়তো ওই লোকটির বড় ক্ষতি হয়ে যেতে পারতো। তাই যতদ্রুত সম্ভব এ্যাম্বুলেন্সটি দ্রুত গন্তব্য স্থানে পৌঁছাতে সহযোগিতা করেন তিনি।

ওইসময় আনন্দ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক শামসুর রহমান শুভ, পৌর ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইমান পাটোয়ারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহিউদ্দিন সায়েম, সদস্য ও ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. বোরহান হোসাইন, পৌর ছাত্রলীগের সদস্য রাজু মুন্সী, ইমান মিয়াজি, জিকু, রাব্বি ও নাজমুলসহ আরো অনেকেই।

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা