ইউক্রেন থেকে এক বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারত

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৫, ২০২২ | ১১:৪৬
Link Copied Successfully!

ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির মধ্য থেকে এক বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারত। ওই বাংলাদেশির নাম-পরিচয় জানা যায়নি। তবে উদ্ধার করা বাংলাদেশি ইউক্রেনে পড়ালেখা করতে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি।

রুশ আগ্রাসনের মধ্যে ইউক্রেনে আটকেপড়া ভারতীয়দের উদ্ধারে ‘অপারেশন গঙ্গা’ নামে অভিযান পরিচালনা করছেন ভারত।

বিজ্ঞাপন

সেই অভিযানের অধীনে ওই বাংলাদেশি উদ্ধার হয়।

এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র অরিন্দম বাগচি জানান, ইউক্রেন থেকে ভারতীয়দের বের করে আনার জন্য ভারতের চলমান মিশনের অংশ হিসেবে একজন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ১৬টি ফ্লাইটে ইউক্রেন ছেড়ে আসা অধিকাংশ ভারতীয়কে দেশে ফেরানো হবে।

ভারতীয় গণমাধ্যমগুলোর থেকে পাওয়া খবর অনুযায়ী, এখন পর্যন্ত ৪৮টি ফ্লাইটে ১০,৩০০ জনেরও বেশি ভারতীয়কে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে ভারত।

বিজ্ঞাপন

সূত্রঃ যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা