মইনীয়া জাতীয় গণমাধ্যম ফোরামের আত্মপ্রকাশ

Default User
কামরুজ্জামান হারুন
আপডেটঃ মার্চ ৪, ২০২২ | ৬:২৭
Link Copied Successfully!

মইনীয়া জাতীয় গণমাধ্যম ফোরামের আহ্বায়ক কমিটি গঠনকল্পে ৪ মার্চ সকালে মিরপুর ৮২ শাহআলীবাগ ঢাকায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফিজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী।

দৈনিক সময়ের আলো স্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান এর সভাপতিত্বে এবং সূফিবার্তা’র নির্বাহী সম্পাদক ইব্রাহিম মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক সমকাল প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ, পাক্ষিক টাইম ওয়াচ সম্পাদক একে নাহিদ, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি তাহমিদুর রহমান দিদার, দৈনিক স্বাধীন সংবাদ বিশেষ প্রতিনিধি তাইজুল ইসলাম সাগর প্রমুখ। সভায় ৫১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

আহবায়ক: ঢালী কামরুজ্জামান হারুন (সময়ের আলো), যুগ্ম আহ্বায়ক: মহিউদ্দিন আহমেদ (সমকাল),একে নাহিদ ( পাক্ষিক টাইম ওয়াচ), সদস্য সচিব: মোঃ ইব্রাহিম মিয়া ( সাপ্তাহিক সূফী বার্তা),যুগ্ম সদস্য সচিব: তাহমিদুর রহমান দিদার (বাংলাদেশের খবর), সদস্য: তাইজুল ইসলাম সাগর (স্বাধীন সংবাদ) প্রমুখ। উক্ত আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন কল্পে জাতীয় সম্মেলন আয়োজন করবে। প্রধান অতিথির বক্তব্যে সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতি দূর হয়।কারন সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের অন্যায় অত্যাচার, অবিচার, জুলুম ,সফলতা দুর্নীতি এগুলোর সচিত্র সংবাদপত্রে তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। তিনি আরো বলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, সুফিবাদ ভিত্তিক অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মইনীয়া জাতীয় গণমাধ্যম ফোরামের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশের গণমাধ্যম কর্মীদের আহ্বান জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা