চাঁদপুরে জাটকা রক্ষায় করতে নৌ-র‍্যালী

Default User
আশিক বিন রহিম
আপডেটঃ মার্চ ১, ২০২২ | ৪:১২
Link Copied Successfully!

চাঁদপুরে হাইমচরের চরভৈরবী থেকে মতলব উত্তরের ষাটনলের ৭০ কিলোমিটার পদ্মা-মেঘনা নদী এলাকা পর্যন্ত জাটকা রক্ষা অভিযান সফল করণে সচেতনতায় নৌ র‍্যালী করা হয়েছে। ১ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় বড়ষ্টেশন মোহনা থেকে এই নৌ র‍্যালী শুরু হয়। নৌ র‍্যালী উদ্বোধন করেন জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্ট গার্ড, নৌ-পুলিশ সহ মৎস্যজীবী সংগঠনগুলো স্পীডবোট ও ইঞ্জিন ট্রলার নিয়ে নৌ র‍্যালীতে অংশগ্রহণ করে। র‍্যালীটি চাঁদপুর বড় ষ্টেশন মোলহেড থেকে শুরু হয়ে পদ্মা মেঘনায় ট্রহল দেয়।


জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এই ২ মাসে জাটকা সংরক্ষণ অভিযান সফল করতে সকলের সহযোগিতা কামনা করে র‍্যালীপূর্বক বক্তব্যে বলেন,সরকার ঘোষিত অভয়াশ্রমের এই ২ মাসে জেলেদের বিকল্প খাদ্যসহায়তায় বিজিডি কার্ডের চাউল বরাদ্দ দেয়া হয়েছে। তাছাড়া ঋণের কিস্তির জন্য জেলেদের যাতে চাপ না দেয় সেজন্যও আমরা পদক্ষেপ নিয়েছি। নদীতে ইলিশের খাদ্য সঙ্কট কাটাতে আমরা এই ২ মাস সব ধরনের ড্রেজিং কার্যক্রম পুরোপুরি বন্ধ ঘোষণা করেছি।

এসময় চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান, মৎস্য ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনুর রশীদ, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দীন মিলন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ইউএনও সানজিদা শাহনাজ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কোস্ট গার্ড, নৌ বাহিনী, ফায়ার সার্ভিস, সাংবাদিকবৃন্দ ও মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উব্দোধন অনুষ্ঠানে সভা শেষে জেলেসহ নানা শ্রেণী পেশার মানুষের মাঝে জাটকা সংরক্ষণে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ।

উল্লেখ্য, চাঁদপুর সদর, হাইমচর, মতলব দক্ষিণ ও মতলব উত্তরে নিবন্ধিত ৪৪ হাজার ৩৫ জন জেলে রয়েছে। যাদেরকে অভয়াশ্রমের এই ২ মাসে জনপ্রতি ৪০ কেজি হারে মোট ৮০ কেজি চাউল দেওয়া হবে

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা