পৃথক সড়ক দুর্ঘটনায় দুই সিএনজি চালকসহ আহত ছয়, চারজনকে কুমিল্লা মেডিকেলে রেফার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২৮, ২০২২ | ১১:১২
Link Copied Successfully!

সোমবার রাতে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার প্যারাডাইস কফিশপ সংলগ্নে সিএনজি ও হাইড্রলিক ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটে। সিএনজি চালকসহ ৫ জন আহত হয়। গুরুতর আহত দুইজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

তারা হলেন সিএনজি চালক কংগাইশের রুবেল (৩০) ও রহিমানগর সাতবাড়িয়া এলাকার রাজু (৩০)।

ওইসময় জেলা অটো সিএনজি পরিবহন শ্রমিক লীগের সভাপতি আবুল হোসেন ঘটনাস্থলে পৌঁছে ও স্থানীয়দের সহযোগিতায় রাস্তার যানজট অবমুক্ত করেন।
খবর পেয়ে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক সোহেল রানা ঘটনাস্থলে পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

অপরদিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার পৃথক আরো কয়েকটি সিএনজি দুর্ঘটনা ঘটে। সকালে কচুয়া-হাজীগঞ্জ সড়কের কাদলা এলাকায় সিএনজি সড়ক দুর্ঘটনায় মহিন উদ্দিন ও মেহেদী হাসান নামে দুইজন আহত হয়। তারা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।
একই দিনে বিকালে ওই সড়কের পাতানিশ এলাকায় সিএনজি সড়ক দুর্ঘটনায় চালক মাহফুজ আলম ও শিশু নাজমুল গুরুতর আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
অপরদিকে চাঁদপুর শহরে লরি চাপায় শীতল চক্রবর্তী নামে পান দোকানদার মারা যান।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা