
সাদ্রার নব-নির্বাচিত জাকির মেম্বারকে এলাকাবাসীর ফুলের শুভেচ্ছা

হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের ২নং ওয়ার্ড সাদ্রা গ্রামের নবনির্বাচিত ইউপি সদস্য মো. জাকির হোসেনকে ফুল দিয়ে বরণ করেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে নবনির্বাচিত মেম্বার মো. জাকির হোসেনের নিজ বাড়িতে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুউদ্দিন।
অনুষ্ঠান শুরুতেই প্রধান অতিথিকে ফুল ফুল দিয়ে বরণ করে নেয় ২নং ওয়ার্ড সাদ্রা গ্রামের নবনির্বাচিত মেম্বার মো. জাকির হোসেন।
এরপর এলাকাবাসীও নবনির্বাচিত মেম্বার জাকির হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেয়।
দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে এসেই এলাকাবাসীর মন জয় করেছেন জাকির হোসেন। কুড়িয়েছেন এলাকাবাসীর ভালোবাসা। সেই ভালোবাসায় মুগ্ধ হয়ে নতুন মুখ হিসেবে নির্বাচিত করেন মো. জাকির হোসেনকে। জনগন ভালোবেসে যেভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছে, সেভাবেই জনগনের পাশে থেকে সেবা করার অঙ্গীকার করেন তিনি।


এলাকার মানুষ যেভাবে ভালোবেসে নির্বাচিত করেছেন সেভাবেই যেনো জনগনের সেবা করতে পারে সেজন্য এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন মেম্বার জাকির হোসেন।
অনুষ্ঠানে ওই সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


























