ফরিদগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৬তম এজিএম সম্পন্ন

Default User
ফরিদগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ ফেব্রুয়ারি ১৬, ২০২২ | ৮:০৫
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৬ তম বার্ষিক সাধারণ সভা ( এজিএম) সম্পন্ন হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির প্রশিক্ষণ হলে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

তিনি তার বক্তব্যে বলেন, জাতির জনকের হাতে গড়া এই সমবায় কে বাঁচিয়ে রাখতে হবে। সমবায়ীদের নায্য অধিকার প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে। এই সমবায়ীদের সম্পত্তি গুলোর সঠিক রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনার জন্য দক্ষ নেতৃত্ব প্রয়োজন আছে। আপনারা আগামীতে অবশ্যই দক্ষ নেতৃত্ব নির্বাচন করবেন। এই সমবায়ীদের সুনাম নষ্ট হয় এমন কিছু করা যাবেনা।

বিজ্ঞাপন

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ। পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া।

ওই উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান মামুনুর রহমান পাটওয়ারী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, সাবেক ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান পাটওয়ারী, বর্তমান পরিচালক সাইফুল ইসলাম পাটওয়ারী, বিল্লাল হোসেন তালুকদার, মোতালেব পাটওয়ারী, মাওলানা হানিফ, ফজলুল হক, সাবেক পরিচালক মানিক চন্দ্র মাঝি, আমানউল্লাহ চৌধুরী, সমবায়ী ও আওয়ামীলীগের নেতা আবু জাফর মিজি, আব্বাস উদ্দিন বেপারী, জসিম উদ্দিন দিদার প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা