সাকিবের সঙ্গে কথা বলেছিল আইপিএলের ২ দল, শিশিরের দাবি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৪, ২০২২ | ৩:১৯
Link Copied Successfully!

এবারের আইপিএলে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। কাল সন্ধ্যায় ব্যাপারটি নিশ্চিত হয়ে গেছে। এই প্রথম আইপিএলের নিলামে উঠেও বিক্রি হলেন না বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। কাল দ্বিতীয় দিনেও তাঁর নাম ডাকা হয়েছিল, কিন্তু আগ্রহ দেখায়নি কোনো দল। ব্যাপারটি অবাক করেছে অনেককেই। বিশেষ করে তাঁর বর্তমান ফর্ম বিচার করে। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর অভিজ্ঞতা আর রেকর্ড যেমন, তাতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁর দল না পাওয়াটা বেশ অপ্রত্যাশিত। সাকিবের আইপিএলে দল না পাওয়া নিয়ে তাই সামাজিক যোগাযোগমাধ্যমে এখন জোর আলোচনা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে গত দুই দিনে দুবার নাম উঠেছিল সাকিব আল হাসানের। কোনোবারই তাঁকে দলে নিতে আগ্রহ দেখায়নি ১০ ফ্র্যাঞ্চাইজির কেউ। এর পর থেকে চারদিকে আলোচনা-সমালোচনা। সাকিবের আইপিএল ক্যারিয়ার শেষ হয়ে গেল নাকি, উঠেছিল এমন প্রশ্নও।

আলোচনা-সমালোচনার মধ্যেই সাকিবের স্ত্রী উম্মে আল হাসানের পোস্ট বিষয়টিকে অন্য মাত্রা দিয়েছে। শিশির লিখেছেন, নিলামে কোনো দল তাঁকে না নিলেও আইপিএলের দুটি দল নাকি সরাসরি সাকিবের সঙ্গে যোগাযোগ করেছিল, ‘খুব বেশি উত্তেজিত হওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, বেশ আগেই দুটি দল সরাসরি যোগাযোগ করেছিল। তারা জানতে চেয়েছিল, সাকিব পুরো মৌসুম তাদের হয়ে খেলতে পারবে কি না!

বিজ্ঞাপন

সূত্র প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন