
হাজীগঞ্জ ডিগ্রি কলেজে জিপিএ-৫ পেলো ১৩৬ জন

২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ রোববার। হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে ২০১৯-২০ শিক্ষা বর্ষের বিজ্ঞান বিভাগের ৩২১ জন, মানবিক বিভাগ থেকে ২৯৪ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২২৭ জনসহ পরিক্ষায় অংশ নেয় মোট ৮৪২ জন। কলেজ সূত্রে জানানো হয়, বিজ্ঞান বিভাগ থেকে ৩১৪ জন, মানবিক বিভাগ থেকে ২৮৪ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২১৮ জনসহ মোট ৮১৬ জন পরিক্ষায় উর্ত্তীন্ন হয়। পরিসংখ্যানে দেখা যায় পাশের হার ৯৮.০৭।
পরিক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ১০৫ জন, মানবিক বিভাগ থেকে ২৬ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫ জনসহ মোট ১৩৬ জন জিপিএ-৫ পেয়েছে।
এদিকে কলেজের বিএম শাখা থেকে ১৩৬ জন পরিক্ষায় অংশ গ্রহণ করে উর্ত্তীন্ন হয় ১০৩ জন। পরিসংখ্যানে দেখা যায় পাশের হার ৯৭.১৬। এই শাখায় জিপিএ-৫ হার শূন্য।


পরিক্ষায় কৃতকার্য সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদসহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও কলেজের পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা।



























