হাজীগঞ্জ থেকে ঢাকায় সুরমা পরিবহনে ভাড়া ২২০ টাকা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২২ | ১১:৩২
Link Copied Successfully!

হাজীগঞ্জ থেকে ঢাকায় সুরমা পরিবহনে ভাড়া ২২০ টাকা। রোববার সকালে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ এই সুরমা পরিবহনের উদ্বোধন করেন।

সুরমা পরিবহনের কর্তৃপক্ষ জানান, ২৫ টি সুরমা বাস নিয়ে যাত্রা শুরু। এখন থেকে হাজীগঞ্জ টু ঢাকা যাতায়াত ভাড়া ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ ৩৬ বছর সুরমা পরিবহন কচুয়া টু ঢাকায় সার্ভিস দিয়ে আসছে। নতুন করে সুরমা বাসের এই সার্ভিসটি যাত্রীদের আরামদায়ক হবে বলে প্রত্যাশা করেন।

উদ্বোধনকালে মিলাদ ও দোয়া শেষে ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন অতিথিবৃন্দ।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন বাস সার্ভিসটি একটি সেবামুলক কাজ। এই সড়কটি গুরুত্বপূর্ণ সড়ক। ট্রাফিক আইন মেনে গাড়ী চালানোর আহবান জানান তিনি।

সুরমা বাসের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আবুল হোসেন মজুমদার বলেন, করোনায় নিয়ম-কানুন মেনে সুরমা পরিবহন হাজীগঞ্জ-ঢাকা চলাচল করবে।

ওইসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ, ট্রাফিক ইন্সেপেক্টর জাহাঙ্গীর হোসেন, সুরমা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবদুস সালাম সওদাগর, সহ-সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন প্রধান, সদস্য এমদাদ হোসেন, কচুয়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বী, জেলা শ্রমিক ইউনিয়নের নেতা কাজী মনির হোসেন মিঠুসহ আরো অনেকেই। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা