মতলবের মাঝে মাস্ক বিতরণ করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ ফেব্রুয়ারি ১২, ২০২২ | ৯:০৪
Link Copied Successfully!

স্বাস্থ্য সুরক্ষায় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা বিভিন্ন হাটে বাজারে বিভিন্ন পেশার মানুষের মাঝে মাক্স বিতরণ করলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন। শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে তিনি উপজেলার মতলব বাজার ও নারায়ণপুর বাজারে এবং মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে হেঁটে হেঁটে জনসাধারণের কাছে গিয়ে তাদের মাঝে মাক্স বিতরণ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।

মাক্স বিতরণ কালে প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর নতুন ভ্যারিয়েন্ট অমিক্রণ দ্রুত ছড়িয়ে পড়ার কারণে সরকার আগামী একুশে ফেব্রুয়ারি পর্যন্ত কিছু বিধিনিষেধ জারি করেছেন। নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য আমাদের সকলকেই মাক্স ব্যবহার করা উচিত। স্বাস্থ্যবিধি মেনে যেকোনো স্থানে চলাচলে মাক্স ব্যবহারের আহ্বান জানান তিনি।

মাক্স বিতরণ কালে মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাহমিদা হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, সহকারি অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, সহকারি কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, মতলব থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন এর চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল,মুন্সীরহাট কলেজের পৃরভাষক মোঃ জসিম উদ্দিন, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিন,যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, মতলব সদর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখন সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা