
লিটন-মঈন তাণ্ডবে কুমিল্লার বড় সংগ্রহ
Link Copied Successfully!

আগেই প্লে-অফ নিশ্চিত কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যে কারণে খুলনার বিপক্ষে আজকের ম্যাচে একেবারেই নির্ভার হয়ে খেলার কথা দলটি।
আর চাপমুক্ত খেলায় দারুণ ব্যাট করলেন লিটন দাস ও মঈন আলি।
মিরপুর শেরেবাংলায় এ দুই তারকার ব্যাটিং তাণ্ডবে খুলনা টাইটান্সের বিপক্ষে বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।


নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করেছে দলটি।
মিরপুরে বেলা সাড়ে ১২টায় শুরু হওয়া ম্যাচে ব্যাট হাতে শুরুতেই ঝড় তুলেন লিটন দাস।
মুশফিকের দারুণ ক্যাচে পরিণত হওয়ার আগে মাত্র ১৭ বলে ৪১ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন এ ডানহাতি ওপেনার। ৪টি চার ও ৩টি ছয়ের মার ছিল তার ইনিংসে।
এরপর ৮ বল খেলে মাত্র ৫ রানে অধিনায়ক ইমরুল কায়েস আউট হলে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭১ রান জমা করে কুমিল্লা।
সূত্র: যুগান্তর
E/N




























