শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক নয়: কর্ণাটক হাইকোর্টের ‘অন্তর্বর্তী’ আদেশ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১০, ২০২২ | ৭:৩০
Link Copied Successfully!

চূড়ান্ত রায় না হওয়া প‌র্যন্ত স্কুল-কলেজে শিক্ষার্থীদের হিজাব কিংবা গেরুয়া শালসহ যেকোনো ধরনের ধর্মীয় পোশাক পরার ক্ষেত্রে বিরত থাকার আদেশ দিয়েছেন কর্ণাটক হাইকোট। বৃহস্পতিবার হিজাব ইস্যুতে এই  অন্তর্বর্তী আদেশ দেন কর্ণাটক হাইকোর্ট।

ওই অন্তর্বতী আদেশে  যতদিন এই পুরো বিষয়টি আইন প্রক্রিয়ার মধ্যে রয়েছে, ততদিনের জন্য স্কুল এবং কলেজ প্রাঙ্গনে হিজাব এবং জাফরান শাল উভয়ের ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। এই ইস্যুতে আগামী সোমবার স্থানীয় সময় দুপুর ২:৩০ মিনিটে মামলার শুনানি হবে বলে জানিয়েছে কর্ণাটক আদালত।

কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতু রাজ অবস্থি, বিচারপতি কৃষ্ণ এস. দীক্ষিত এবং বিচারপতি খাজি জাইবুন্নেসা মহিউদ্দিনের সমন্বয়নে তিন বিচারপতির বেঞ্চ এই অন্তর্বর্তী আদেশ দেন।

বিজ্ঞাপন

রাজ্যে শান্তি ফিরিয়ে আনার এবং স্কুল-কলেজগুলো শিগগিরই খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন হাইকোর্ট বেঞ্চ।

এর আগে ক্লাসে ছাত্রী হিজাব পরতে পারবে কী না, তার সমাধানে কর্ণাটক হাইকোর্টে পিটিশন দাখিল করেন কর্ণাটক সরকারি কলেজের পাঁচ ছাত্রী।

পাঁচ ছাত্রীর পিটিশনের পরিপ্রেক্ষিতে কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি রিতু রাজের নেতৃত্বে বিচারকদের একটি প্যানেলের প্রতি উল্লেখ করে মামলার শুনানিকারী বিচারক বলেন, এই বিষয়গুলো ব্যক্তিগত আইনের কিছু দিক বিবেচনা করে মৌলিক গুরুত্বের ক্ষেত্রে কিছু সাংবিধানিক প্রশ্ন সামনে আনে।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা