বাংলাদেশসহ ৮২ দেশের জন্য কোয়ারেন্টাইন বাতিল করল ভারত

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১০, ২০২২ | ৭:২৩
Link Copied Successfully!

বাংলাদেশসহ ৮২ দেশের নাগরিকদের জন্য সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ও ভারতে পৌঁছানোর পর আরটি-পিসিআর টেস্ট বাতিল করেছে ভারত। বৃহস্পতিবার দেশটির সরকার নতুন এই  বিধিমালা গ্রহণ করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

তবে যাদের দুই ডোজ করোনা টিকা নেওয়া আছে তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে।আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে নতুন এই বিধিমালা কার্যকর হবে বলে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

প্রতিনিয়ত বদলাতে থাকা করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় থাকলেও দেশের অর্থনীতির চাকা সচল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

বিজ্ঞাপন

নতুন বিধিমালা অনুযায়ী, সব বিদেশি যাত্রীদের অবশ্যই ভারতের এয়ার সুবিধা ওয়েব পোর্টাল থেকে একটি স্ব-ঘোষণাপত্র পূরণ করতে হবে।  সেখানে তাদের বিগত ১৪ দিন কোথায় কোথায় ভ্রমণ করেছেন, সেই তালিকাও দিতে হবে।

সূত্র: যুগান্তর

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা