বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি ঘোষণা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ৯, ২০২২ | ৩:৩০
Link Copied Successfully!

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী এ বছর বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর আগেই ঠিক করা ছিল। মার্চ-এপ্রিলের মধ্যে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ দল।

সে অনুযায়ী আজ সফরের সূচি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। চারটি ভেন্যুতে ১৮ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সফরের সূচি বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড।

১৮ মার্চ সেঞ্চুরিয়নে সুপারস্পোর্ট পার্কে শুরু হবে ওয়ানডে সিরিজ। ২০ মার্চ জোহানেসবার্গ এবং ২৩ মার্চ সুপারস্পোর্ট পার্কে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে। ডারবানে ৩১ মার্চ থেকে শুরু হবে প্রথম টেস্ট।

বিজ্ঞাপন

৮ এপ্রিল থেকে পোর্ট এলিজাবেথের কেবেরায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আয়োজকদের জন্য এই সফর গুরুত্বপূর্ণ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য পয়েন্ট তুলে নেওয়ার সুযোগ আছে।

সূত্র: প্রথম আলো

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা