একসঙ্গে দুর্ঘটনায় কেড়ে নিলো ৪ ভাইয়ের প্রাণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ৮, ২০২২ | ১:১৪
Link Copied Successfully!

কক্সবাজারের চকরিয়া উপজেলার হাসিনাপাড়া এলাকার সুরেশ চন্দ্র শীল ১০ দিন আগে মারা গেছেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য সুরেশের সাত ছেলে ও এক মেয়ে আজ মঙ্গলবার ভোরে স্থানীয় একটি মন্দিরে যান। সেখান থেকে আট ভাই-বোন একসঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে পিকআপের ধাক্কায় একসঙ্গে নিহত হয়েছেন চার ভাই।

জানা গেছে, মন্দিরের আনুষ্ঠানিকতা শেষ করে আট ভাই-বোন একসঙ্গে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতাল-সংলগ্ন রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায় চার ভাই নিহত হন। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলা অংশের মালুমঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত চার ভাই হলেন অনুপম শীল (৪৭), নিরুপম শীল (৪৫), দীপক শীল (৪০) ও চম্পক শীল (৩০)। এ ঘটনায় তিন ভাই স্মরণ শীল, রক্ষিত শীল ও প্লাবন শীল এবং বোন হীরা শীল। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসানুল ইসলাম বলেন, বাবার মৃত্যু ১০ দিন পার না হতেই চার ছেলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিহতদের লাশ সৎকারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

মালুমঘাট হাইওয়ে থানার দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক সাফায়েত হোসেন বলেন, কক্সবাজারমুখী দ্রুতগামী পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই চার ভাইয়ের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহতদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পিকআপটি সেখান থেকে পালিয়ে গেছে। পিকআপভ্যান ও এর চালককে শনাক্তের চেষ্টা চলছে।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা