
চাঁদপুর সেন্ট্রাল রােটারী ক্লাবের অভিষেক অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে চাঁদপুর সেন্ট্রাল রােটারী ক্লাবের ৩২তম অভিষেক অনু্ষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা ৬টায় চাঁদপুর শহরের রসুইঘর রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে ২০২১-২০২২ সালের ক্লাব কমিটির এই অভিষেক অনুষ্ঠিত হয়। এই আয়োজনকে ঘিরে অনুষ্ঠান স্থলে চাঁদপুরে আত্মমানবতার সেবায় নিয়োজিত রোটারিয়ানদের মিলনমেলায় পরিনত হয়।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মাে. জামাল সালেহ উদ্দিন বলেন, রোটারি ক্লাব সারা পৃথিবীতে মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে। যার একটি অনন্য উদাহরণ চাঁদপুর রোটারি ক্লাব। এই ক্লাবটির মানবিক ও জনকল্যাণকর কাজগুলো চাঁদপুরবাসীর নজর কেরেছে। বিশেষ করে করোনার এই দুর্যোগে তারা নানাভাবে চাঁদপুরের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এছাড়া চাঁদপুর সরকারি জেনারেল হাসপালের রোগীদের সেবায় বিভিন্নভাবে সহযোগীতা করেছে। এজন্য আমি তাদের অভিনন্দন এবং ধন্যবাদ জানাই।


তিনি আরো বলেন, রোটারিয়ানরা যে ব্রত নিয়ে আপনারা কাজ করেন তাতে আমাদের সমাজ উপকৃত হচ্ছে। আমরা যদি প্রত্যেকে দিনে অন্তত একটি ভালো কাজ করি, তবে আমাদের সম্মিলিত ভাবে অনেকগুলো ভালো কাজ হয়ে যাবে। আর এইভাবে সমাজের ভালো কাজের সংখ্যা বেড়ে যাবে এবং খারাপ কাজ হারিয়ে যাবে। আমি চাঁদপুর সেন্ট্রাল রােটারী ক্লাবের সার্বিক সাফল্য কামনা করছি।
অনুষ্ঠানে চাঁদপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, দেশ পাওয়ার প্লান্টের ম্যারাজার সাইফুল ইসলাম, চাঁদপুরের বিশিষ্ট শিশু চিকিৎসক ডা. এমএ আজিজ, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা পলিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলনকে চাঁদপুর সেন্ট্রাল রােটারী ক্লাবের সদস্য হিসেবে কোট পিন পরিয়ে এবং ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।
এছাড়াও অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ভোকেশনাল এক্সসিলেন্সি এ্যাওয়ার্ড এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্যে সংবর্ধনা ক্রেস্ট প্রধান করা হয়। সবশেষে জমকালো র্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠিত পরিবেশন করা হয়।
এসময় চাঁদপুর সেন্ট্রাল রােটারী ক্লাবের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁদপুর সদর এর আরও সংবাদ

মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের
মতলব উত্তর
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
চাঁদপুর সদর
মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মতলব উত্তর
দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মতলব দক্ষিণ
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী
চাঁদপুর সদর
আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায়
আন্তর্জাতিক
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা
রাজনীতি
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ
হাজীগঞ্জ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন
আন্তর্জাতিক
কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী
অর্থনীতি
মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২
মতলব উত্তর
উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম
হাজীগঞ্জ
মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন
মতলব দক্ষিণ
লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি
রাজনীতি
মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ
শাহরাস্তি
সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান
ফরিদগঞ্জ
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু
হাজীগঞ্জ
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ
হাজীগঞ্জ
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর
বিনোদন





