হাজীগঞ্জে করোনায় মারা গেলেন ওমর আলী

Default User
মজিবুর রহমান
আপডেটঃ জুলাই ৪, ২০২০ | ৬:১৩
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভার এনায়েতপুর গ্রামে মো. ওমর আলী (৫০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। তিনি পৌর ৯নং ওয়ার্ডের এনায়েতপুর গ্রামের মৃত আব্দুল ওহেদের ছেলে।

তার ছেলে ফয়সাল শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২৯ জুন বাবায় করোনার নমুনা চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হয়। ২ জুলাই বাবার করোনা পজেটিভ বলে ঢাকা থেকে মোবাইলে ম্যাসেজ এসেছে।

শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শ্বাস কষ্ট, অরুচী ও বমি ছিল।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোয়েব আহম্মেদ চিশতী বলেন, হাসপাতালে মৃতই আনা হয়। তিনি চাঁদপুর সদর হাসপাতালে নমুনা দিয়েছেন। এখনও কোন রিপোর্ট আসেনি।

উপজেলা স্যানেটারী ইনেস্পেক্টর জসিম উদ্দিন বলেন, ছেলের মোবাইলের ম্যাসেজটি দেখেছি। ওমর আলীর করোনা পজেটিভ ছিল।

উল্লেখ্য, এ নিয়ে হাজীগঞ্জ উপজেলায় ১৭ জন করোনা পজিটিভ হয়ে মারা যান। আর জ্বর সর্দিতে ৬২ জন মারা যান। এদের মধ্যে ১৭ জন নেগেটিভ হয়। নমুনা সংগ্রহ করা হয়নি ১৩ জনের। উপসর্গ ছিলো না ৭ জনের। ফলাফল অপেক্ষমান ৫ জনের ও চাঁদপুর সদর হাসপাতালে ৩ জন নমুনা প্রদান করে। এছাড়াও ১ জনের নমুনার কোন ফলাফল পাওয়ার সম্ভাবনা নেই।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা