হাজীগঞ্জে বাড়ছে জ্বর, সর্দি-কাশি রোগীর সংখ্যা, বাড়ছে করোনা

Default User
হোসেন বেপারী
আপডেটঃ জানুয়ারি ৩০, ২০২২ | ৬:২৪
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলায় বেড়েছে করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নয় জনের নমুনা সংগ্রহে চার জনেরই করোনা পজিটভ। রবিবার সকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় শিশু থেকে বৃদ্ধা উভয় বয়সী মানুষই জ্বর সর্দি কাশি নিয়ে এসে দাঁড়িয়েছে হাসপাতালের দারপ্রান্তে।

এই বিষয়ে চিকিৎসক বলছেন, যেহেতু শীতকালীন সময় আর তাছাড়া করোনারও একটা সময় পার হচ্ছে। তাই এই সময়টাতে জ্বর,সর্দি কাশি বেশি হওয়াটা স্বাভাবিক। তাছাড়া এ পর্যন্ত যাদের পরিবারে করোনা শনাক্ত হয়েছে। কিংবা আত্মীয়-স্বজনের মধ্যে কারোর করোনা পজিটিভ ছিল এমন কেউ যদি জ্বর, সর্দিকাশি নিয়ে হাসপাতালে আসে তাহলে তার করোনার নমুনা সংগ্রহ করা হয়। তারপর চিকিৎসা দেওয়া হয়।

জেলা সদর হাসপাতালে নমুনা গুলো পাঠালে আরো পজিটিভ রোগীর সংখ্যা বাড়তে পারে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা শোয়েব আহমেদ চিশতি। তিনি জানান, শনিবার দুইজন ও শুক্রবার পাঁচ জনের করোনা শনাক্ত হয়। প্রতিনিয়তই করোনার টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসে সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

হাসপাতাল থেকে দেয়া তথ্যানুযায়ী, উপজেলায় এ পর্যন্ত করোনার প্রথম ডোজ টিকা গ্রহণ করেছে ২লাখ ১১ হাজর ৩৭৭ জন, দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছে ১লাখ ১৩হাজার ৬৫৫ জন ও বুস্টার ডোজ টিকা গ্রহণ করেছে ১হাজর ৩৬২ জন। এর আগে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পর্যায়ে করোনার প্রথম ডোজ টিকা গ্রহণ করেছে ৪৯০ জন, দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছে ১হাজার ৮৫ জন ও বুস্টার ডোজ টিকা গ্রহণ করেছে ৫০ জন।

হাজীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত করোনার নমুনা সংগ্রহ করা হয় ২ হাজার ৬’শ ৫৯ জনের। এদের মধ্যে করোনা পজিটিভ আসে ১ হাজার ৩’শ ৯৩ জনের। উপজেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। আইসোলেসানে রয়েছে ২৮ জন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা