
চাঁদপুর সদরে আনঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া কমিটি গঠন

মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আওলাদে রাসুল (দ)শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারীর নির্দেশে ২৯ জানুয়ারি বিকেলে দৈনিক চাঁদপুর সময় পুরাতন কার্যালয়ে (বাস স্ট্যান্ড) আনঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার চাঁদপুর সদর উপজেলা কমিটি গঠনকল্পে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন।
খলিফা শাহ মোঃ মমতাজ উদ্দিনের সভাপতিত্বে এবং খলিফা শাহ মোঃ মূনীর হাসান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর সময় পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এরশাদ খান, মোহাম্মদ আলী জিন্নাহ, আব্দুল মালেক মিয়াজী, কবির হোসেন গাজী,লিটন দেওয়ান প্রমুখ।
সভাশেষে মোহাম্মদ আলী জিন্নাহকে আহবায়ক, মুনাওয়ার কানন, আব্দুল মালেক মিয়াজী, কবির হোসেন গাজী, এরশাদ খান,লিটন দেওয়ানকে যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট চাঁদপুর সদর উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
E/N





























