‘স্বাস্থ্য খাতের দূর্নীতি জনগণের শেষ অধিকার লুণ্ঠনের সামীল’

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ জুলাই ৩, ২০২০ | ৭:২২
Link Copied Successfully!

স্বাস্থ্য খাতের ভয়াবহ দূর্নীতি’কে জনগণের শেষ অধিকারটুকু লুণ্ঠনের শামীল উল্লেখ করে এশিয়া মানবাধিকার সংস্থা’র ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবির বেপারী বলেছেন, করোনা’র ভয়াবহ দূর্যোগে যখন বাতাসে লাশের গন্ধ ভেসে বেড়াচ্ছে তখন আমাদের দেশের একশ্রেণীর ডাকাতরা স্বাস্থ্য খাতে দূর্নীতির ভাগ বসিয়ে উল্লাস করছে। তিনি বলেন, এটা কেমন করে সম্ভব মাত্র এক মাসে ২০০ জন ডাক্তারের নাস্তার নামে কলা, রুটির খরচ ২০ কোটি টাকা? নাকি আমলারা দূর্নীতির পাহাড় বেঁধে ডাক্তারদের উপর দায় চাপাচ্ছেন?

তিনি বলেন, কি অপরাধ মজলুম মানুষের করোনা পজেটিভ হলে ডাক্তার’রা পাবেন ৫ থেকে ১০ লক্ষ টাকা আর এখানেই চলছে করোনা’র নেগেটিভ, পজেটিভ খেলা। অথচ ক্ষুধার্ত মানুষের করোনা পরীক্ষায় বরাদ্দ করা হলো ২০০ টাকা । অবিলম্বে করোনা পরীক্ষার উপর ২০০টাকা বরাদ্দ বাতিল করুন।

প্রধান আলোচকের বক্তব্যে এশিয়া মানবাধিকার সংস্থা’র মহাসচিব নজরুল ইসলাম বাবলু বলেন, প্রতিনিয়ত দেশের কোথায়ও না কোথাও নারী ও শিশুরা ধর্ষিত হচ্ছে, খুন হচ্ছে আর ধর্ষকরা উল্লাস করছে। ভিকটিমরা ন্যায় বিচার না পাওয়ার কারণে সমাজে আজ ধর্ষক নামে কাপুরুষরা জোট বেঁধেছে। তিনি বলেন বর্তমানে ধর্ষণ নামে সামাজিক ব্যাধী আইনের দুর্বল প্রয়োগের সামিল। তাই এমন ঘটনা প্রতিদিন গণমাধ্যমে শিরোনাম হচ্ছে। আসুন আমরা সবাই ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি। মানবিক দেশ ও সমাজ গড়ি।

বিজ্ঞাপন

৩ জুলাই শুক্রবার বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এশিয়া মানবাধিকার সংস্থার উদ্যোগে সারাদেশে অব্যাহত নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং স্বাস্থ্যখাতে দুর্নীতিবাজদের গ্রেফতারের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

এশিয়ান মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়কারী সাংবাদিক মো. আশিকুর রহমান আশিক এর সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো. হাসমত উল্লাহ, আবু মোজাফফর মো. আনাছ, শেখ জামাল উদ্দিন। যুগ্ম মহাসচিব রাইসুল ইসলাম চন্দন, এড. হাবিব মিয়াজী, সদস্য নাফিস মামুন, মো. আতাউর রহমান, মো. নাসরুল্লাহ সহ সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা