চাঁদপুর জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Default User
আশিক বিন রহিম
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২২ | ৯:০৩
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুর জেলা ছাত্রলীগ।

২৬ জানুয়ারী বুধবার সন্ধ্যায় শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিশাল মিছিল বের হয়।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন এর নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগ কার্যালয় সম্মূখে গিয়ে মিছিলটি শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিনের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খানের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হেলাল হোসাইন, পৌর যুবলীগের আহ্বায়ক মালেক শেখ, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শামনু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম রেজওয়ান, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন আহমেদ, পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী।

বিজ্ঞাপন

মিছিলে জেলা, উপজেলা, শহর, ইউনিয়ন, ওয়ার্ড ছাত্রলীগের সাবেক ও বর্তমান হাজারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, যুগে যুগে ডাঃ দীপু মনি সৃষ্টি হয়নি। দীপু মনি একবারই সৃষ্টি হয়। কেউ অন্যায়ভাবে যদি তার বিরুদ্ধে মিথ্যাচার করে তাহলে আমরা চাঁদপুর জেলা ছাত্রলীগ দাঁতভাঙ্গা জবাব দেব।
তারা আরোও বলেন, পদ্মা সেতু হওয়ার পূর্বেই বিশ্বব্যাংক দূর্নীতি হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করে। যা মিথ্যা হিসেবে প্রমানিত হয়। তেমনি করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ না হওয়ার পূর্বেই বলা হয়েছে দূর্নীতি হয়েছে। যা মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। ছাত্রলীগ রাজপথে ছিল, রাজপথে থাকবে। আর রাজপথেই জবাব দিবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা