চাঁদপুর আইনজীবী সমিতিতে আ.লীগের নিরঙ্কুশ জয়

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২৪, ২০২২ | ১:০৩
Link Copied Successfully!

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদকসহ আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের ১১ প্রার্থী নির্বাচিত হয়েছেন।

অপরদিকে বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতিসহ চারজন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান সভাপতি অ্যাডভোকেট মো. আহছান হাবীব পেয়েছেন ১৫৮ ভোট।

বিজ্ঞাপন

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আল মামুন ২২৬ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত অ্যাডভোকেট মোহাম্মদ মহসীন খান পেয়েছেন ১০৮ ভোট।

রোববার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩৩৭ ভোটারের মধ্যে ৩৩৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন শেষে রাত সাড়ে ১১টায় আইনজীবী সমিতি মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শহিদ উল্লাহ কায়সার, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এমএ হালিম পাটওয়ারী ও রিটার্নিং কর্মকর্তা অ্যাডভোকেট আলম খান মঞ্জু ফল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নির্বাচনে আওয়ামী লীগসমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ী প্রার্থীরা হলো যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. গোলাম কাউছার শামীম, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মো. মাইনুল আহছান, সম্পাদক লাইব্রেরি অ্যাডভোকেট নিবাস চন্দ্র সরকার, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার অ্যাডভোকেট মো. ইমাম হোসেন টিটু, সম্পাদক ফরমস অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন খান, চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি অ্যাড. মো. সাফায়াত হোসেন তালুকদার, সম্পাদক রেজিস্টারিং অথরিটি অ্যাডভোকেট মো. মাসুদ রানা পাটওয়ারী, সদস্য রেজিস্টারিং অথরিটি অ্যাডভোকেট তাসলিমা আক্তার, অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন মজুমদার ও অ্যাডভোকেট মো. আবু কাউছার।

বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন— জুনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এএনএম মাঈনুল ইসলাম, জেনারেল অডিটর অ্যাডভোকেট শাহদাত সরকার শাওন ও রানিং অডিটর অ্যাডভোকেট মো. নাদিম হোসেন তালুকদার।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা