সেই শিশু আরাফাতকে তিন লাখ টাকা আর্থিক সহযোগিতা করলো ডাক্তার পরিবার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৩, ২০২২ | ১০:৫৭
Link Copied Successfully!

গত ৩ জানুয়ারী দুষ্টামি করতে গিয়ে ডান হাতের কনুই নিচের অংশের হাঁড় ভেঙ্গে যায় আরাফাতের। সে ফরিদঞ্জ উপজেলার ৫নং পূর্ব গুপ্টি ইউনিয়নের মানুরী নোয়া বাড়ির হাছানের ছেলে। শিশু আরাফাত স্থানীয় একটি মাদ্রাসার ৩য় শ্রেণির শিক্ষার্থী।

হাজীগঞ্জ বাজারের জান্নাত ফার্মেসীতে ডিপ্লোমা চিকিৎসক আলাউদ্দিন ও অভিজিৎ পোদ্দারের কাছে হাতের হাঁড় ভাঙ্গার চিকিৎসা করতে যায় শিশু আরাফাত।

রোববার সকালে এ বিষয়ে সমঝোতা বৈঠক হয়। ওইসময় উপস্থিত ছিলেন শিশু আরাফাতের বাবা হাছান মিয়া, ফারুক হোসেন, ডিপ্লোমা চিকিৎসক আলাউদ্দিন, অভিজিৎ পোদ্দার, কামরুজ্জামান ও ফার্মেসীর পরিচালক ফারুক হোসেন।

বিজ্ঞাপন

শিশুর বাবা হাছান মিয়া বলেন, ডাক্তারের পরিবারের পক্ষ থেকে তিন লাখ টাকা পেয়েছি। শিশু আরাফাতের জন্য সবার কাছে দোয়া চাই।

ওইসময় উপস্থিত থাকা মানুরী গ্রামের বাসিন্দা ফারুক হোসেন বলেন, উভয়পক্ষকে নিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে।

এ বিষয়ে ডিপ্লোমা চিকিৎসক আলাউদ্দিন বলেন, শিশু আরাফাতের পাশে দাঁড়াতে পেরে কৃতজ্ঞ।

বিজ্ঞাপন

শিশুর বাবা হাছান ইটের ভাটার একজন শ্রমিক । চার ছেলের মধ্যে আরাফাত সবার ছোট। সে বাক-প্রতিবন্ধি।

প্রথমে আলাউদ্দিন ও অভিজিৎতের সহায়তায় প্লাস্টার করা হলেও পরদিন তা খুলে ফেলা হয়। এরপর মৈশাইদীর কবিরাজ সিরাজ মেম্বারের কাছে চিকিৎসার জন্য যায় শিশুর পরিবার। সেখানে শিশুর হাতের অবস্থার অবনতি হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ও রাজধানীর পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। ওইখানে দেড় মাস ধরে চিকিৎসা নিচ্ছে শিশু আরাফাত। ইতোমধ্যে তার অপারেশন সফল হয়। এরআগে ডান হাতের দুইটি আঙ্গুল কেটে ফেলা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা