মতলবে ড্রেজার মেশিন জব্দ

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুলাই ২, ২০২০ | ৮:০০
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন করে বিক্রি করার অভিযোগে মাটি কাটার মেশিন ও যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

গত ২ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উপাদী গ্রামে কৃষি জমির মাটি কাটার সময় এসব জব্দ করেন সহকারী কমিশনার( ভূমি) বিচারক নুশরাত শারমিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই গ্রামের কালু ফকিরের ছেলে সোলায়মান বাদশা গত ৭/৮ দিন ধরে দরগাহ সংলগ্ন তাদের জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালি কেটে গ্রামের নেকবর আলী প্রধানীয়া, দত্ত ও পাল বাড়ীতে বিক্রি করছে। এতে পাশ্ববর্তী জমির মালিক মোখলেছুর রহমান,তপন পাল,মৃত নারায়ন চন্দ্রসহ অন্যান্যদের ফসলী জমি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাঁরা এ বিষয়ে ১০ দিন আগে উপজেলা নির্বাহা কর্মকর্তা ও ভূমি অফিসে লিখিত অভিযোগ করেন।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানান, ড্রেজার মেশিন মালিক স্থানীয় প্রভাবশালী হওয়ায় কেউ তাকে তাকে ভয়ে মুখ খোলে কিছু বলছে না। সে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে রাতের আঁধারে কৃষি জমির মাটি কেটে বিক্রি করছে।

উপাদী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দীন বলেন, এসিল্যান্ড স্যারের নির্দেশনা অনুযায়ী আমি তাকে এভাবে মাটি কাটতে নিষেধ করি। এতে পাশ্ববর্তী জমি ও বাড়ীঘর ভেঙে যায়।কিন্তু কথা না শুনে রাতের আঁধারে মাটি কেটে যাচ্ছিল।

অভিযানে ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধানসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সহকারী কমিশনার( ভূমি) বিচারক নুশরাত শারমিন বলেন, এভাবে মাটি ও বালি উত্তোলন করে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে। স্থানীয় কৃষকের অভিযোগে আজ কৃষি জমি কেটে মাটি উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন ও যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা