মসজিদে সিজদারত অবস্থায় আনজের আলীর মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২২, ২০২২ | ১:৫০
Link Copied Successfully!

রাজশাহীর বাঘা উপজেলায় মসজিদে সিজদারত অবস্থায় আনজের আলী(৭০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার পদ্মার চরের কালিদাসখালী জামে মসজিদে এশার নামাজ পড়া অবস্থায় তিনি মারা যান।

আনজের আলী ঢাকার নবাবগঞ্জ উপজেলার বালুঘন্ড গ্রামের মৃত ইয়াসিন আলী ব্যাপারীর ছেলে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আনজের আলীর স্ত্রীর বড় ভাই আবু বাক্কার আলী ব্যাপারী অসুস্থতার কারণে গত বৃহস্পতিবার মারা যান। এই মৃত্যুর সংবাদ পেয়ে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী পদ্মার চরে যান আনজের আলী। বিকালে ওই আত্মীয়কে দাফন করা হয়। পরে আনজের আলী ওই আত্মীয়র বাড়িতে থেকে যান।

এশার নামাজের সময় হলে তিনি মসজিদে যান। এশার চার রাকাত ফরজ নামাজ চলাকালীন সময় হঠাৎ তিনি মৃত্যুর কলে ঢলে পড়েন।
এশার নামাজের দায়িত্বে থাকা ইমাম আবদুল কুদ্দুস বলেন, আনজের আলী এশার নামাজ আদায়ের জন্য মসজিদে আসেন। এশার চার রাকাত ফরজ নামাজের তৃতীয় রাকাতে তিনি আর উঠে দাঁড়াননি। নামাজের সালাম শেষে দেখি তিনি মারা গেছেন।

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল আযম বলেন, আনজের আলী প্রায় ২৫ বছর আগে ওই পদ্মার চরে বসবাস করতেন।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা