তিন বন্ধু চলাফেরা করত একসঙ্গে, মৃত্যুও একসঙ্গে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২০, ২০২২ | ২:৩৩
Link Copied Successfully!

নিবিড় আহমেদ ওরফে অন্তর, রবিউল ইসলাম ও আনন্দ আহমেদ ওরফে আবির তিন বন্ধু। একসঙ্গে পড়াশোনা করত তারা। ঘোরাফেরাও করত একসঙ্গে। পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু পৃথিবী থেকে চলেও গেল একসঙ্গে। বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় তারা নিহত হয়।

এই তিন বন্ধু বিজয়নগর উপজেলার ইসলামপুর আলহাজ কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে। নিবিড় আহমেদ বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা গ্রামের আলফাজ মিয়ার ছেলে, রবিউল ইসলাম কেনা গ্রামের নান্নু মিয়ার ছেলে ও আনন্দ আহমেদ কেনা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ এমরান খান বলেন, ‘তারা ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। তিন শিক্ষার্থীর এভাবে চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না।’

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের স্বজন ও এক শিক্ষক জানান, গতকাল বুধবার সন্ধ্যায় নিবিড় আহমেদ তাঁর মায়ের কাছে বাবার মোটরসাইকেলটি চেয়েছিল। না পেয়ে উপজেলার কেনা বাজার থেকে একটি মোটরসাইকেল ভাড়া নেয় তারা। তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হয়। গন্তব্য ছিল হবিগঞ্জের মাধবপুর। কেনা বাজার থেকে চার কিলোমিটার যাওয়ার পর মাছবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু মারা যায়। অপর বন্ধুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

সূত্র: প্রথম আলো
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন