জন্ম সনদ দেখিয়েও টিকা নেওয়া যাবে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২০, ২০২২ | ১১:৫৭
Link Copied Successfully!

রাজধানীতে পরিবহন চালক-শ্রমিকদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। মহাখালীর আন্তঃজেলা বাস টার্মিনালে বুধবার প্রথম দিন ২০০ জনকে টিকা দেওয়া হয়। জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) দেখে তাদের টিকা দেওয়া হয়েছে, তবে যাদের এনআইডি কার্ড নাই, তারা জন্ম নিবন্ধন সনদ দেখিয়ে টিকা পেয়েছেন।

ঢাকা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ঝুমানা আশরাফি বুধবার বলেন, ‘এনআইডি না থাকলেও জন্ম নিবন্ধনের মাধ্যমে টিকা দেওয়া হচ্ছে। বিআরটিএ ও বিভিন্ন সংগঠনের মাধ্যমে তালিকা সংগ্রহ করে এই কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশের পরিবহন চালক-শ্রমিকদের টিকা দেওয়া হবে।

তিনি বলেন, ‘বাস টার্মিনালে আমরা টিকা দিচ্ছি। আসলে এখানে টিকা দেওয়ার পরিবেশ নেই। আমরা মূলত গণপরিবহন শ্রমিকদের টিকাদান কর্মসূচি এখানে শুরু করেছি। ২০০ জনকে টিকা দেওয়া হবে। পরে নিকটবর্তী কোনো টিকা কেন্দ্রে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। পরে দেশব্যাপী এই ক্যাম্পেইন চালানো হবে।’ তিনি বলেন, বিআরটিএ থেকে পরিবহন শ্রমিকদের তালিকা নিয়ে একটি দিন নির্ধারণ করা হবে। তখন সবাইকে টিকা দেওয়া হবে। মহাখালী বাস টার্মিনালের পরিবহণ শ্রমিকদের তেজগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়া হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব